সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে দুই উপজেলায় দুই কিশোরী ধর্ষণ মামলায় দুই যুবক কারাগারে

লক্ষ্মীপুরে দুই উপজেলায় দুই কিশোরী ধর্ষণ মামলায় দুই যুবক কারাগারে

লক্ষ্মীপুরে দুই উপজেলায় দুই কিশোরী ধর্ষণ মামলায় দুই যুবক কারাগারে

লক্ষ্মীপুর সদর ও কমলনগরে স্কুলছাত্রীসহ দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ধর্ষণের অভিযোগে সংশ্লিষ্ট থানায় আলাদা দুটি মামলা করা হয়েছে। এ দুই মামলার প্রধান অভিযুক্ত আসামি মেহেদী হাসান হৃদয় ও আকরাম হোসেন নামে দুই যুবককে গ্রেফতার করা হয়েছে।

রোববার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠিয়েছে পুলিশ। এর আগে ভুক্তভোগী দুই পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করা হয়।

লক্ষ্মীপুরের পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা যায়, সদর উপজেলার আটিয়াতলী গ্রামে বাবার অসুস্থতায় পরিবারের লোকজন হাসপাতালে ছিলেন। এ সুযোগে ঘরে একা পেয়ে শনিবার দিবাগত রাতে দশম শ্রেণির ছাত্রীকে স্থানীয় আবুল কালাম আজাদের ছেলে হৃদয় ধর্ষণ করেন। তখন ওই ছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন এসে, তাকে উদ্ধার করেন। এরপর তাকে সদর হাসপাতালে ভর্তি করান তারা। এ ঘটনায় রোববার সকালে ভিকটিমের বাবা বাদী হয়ে হৃদয়কে আসামি করে সদর থানায় মামলা করেন। পুলিশ সকালে অভিযুক্তকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

অপরদিকে কমলনগর উপজেলার চর জাঙ্গালিয়া এলাকায় শনিবার রাতে ১৭ বছরের এক কিশোরীকে নিজ ঘরে ধর্ষণের অভিযোগ উঠে রামগতি উপজেলার আব্দুল বাতেনের ছেলে আকরাম হোসেনের বিরুদ্ধে। এ ঘটনায় রোববার সকালে ভিকটিমের মা বাদী হয়ে থানায় মামলা করেন। ভিকটিমকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ অভিযুক্তকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

লক্ষ্মীপুরের পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান জানান, দুই কিশোরীকে ধর্ষণের ঘটনায় মামলা নেয়া হয়েছে। অভিযুক্ত দুইজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলা দুটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে নিষ্পত্তি করা হবে।

আইন | অধিকার আরও সংবাদ

এ কেমন শক্রতা, দুর্বৃত্তের আগুনে পুড়লো কৃষকের ’স্বপ্ন’

লক্ষ্মীপুরে বিদেশি রিভলবারসহ ২ যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুরে নির্বাচন অফিসে দুর্বৃত্তের আগুন

অবৈধ ইটভাটার বিরুদ্ধে সোচ্চার আশরাফুল আলম হান্নানকে প্রাণনাশের হুমকি; থানায় জিডি

রামগঞ্জে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার

চাঁদাবাজির অভিযোগে লক্ষ্মীপুরে ছাত্রদল নেতা আটক

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com