সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
ইসলাম ধর্ম নিয়ে ফেসবুকে আপত্তির পোষ্ট করায় রামগঞ্জে যুবক গ্রেফতার

ইসলাম ধর্ম নিয়ে ফেসবুকে আপত্তির পোষ্ট করায় রামগঞ্জে যুবক গ্রেফতার

ইসলাম ধর্ম নিয়ে ফেসবুকে আপত্তির পোষ্ট করায় রামগঞ্জে যুবক গ্রেফতার

রামগঞ্জ: লক্ষ্মীপুরের রামগঞ্জে ইসলাম ধর্ম ও মুসলমানদের নিয়ে কটাক্ষ করে ফেইসবুকে আপত্তির পোষ্ট করায় মৃত্যঞ্জয় মজুমদার জয় (২৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার ভোরে ইছাপুর ইউনিয়নের রাঘবপুর ধোয়াবাড়ীর নিজ বসতঘর থেকে তাকে আটক করা হয়েছে। মৃত্যঞ্জয় মজুমদার রাঘবপুর ধোয়া বাড়ীর রমেষ চন্দ্র দাসের ছেলে।
স্থানীয় সুত্রে জানা যায়, সোমবার বিকালে রাঘবপুর গ্রামের রমেষ চন্দ্র দাসের ছেলে মৃত্যঞ্জয় মজুমদার জয় তার ফেইসবুক আইডি “মৃত্যঞ্জয় মজুমদার জয়” নামের একটি আইডিতে ইসলাম ধর্ম ও মুসলমানদের কটাক্ষ করে আপত্তিকর ও অশালীন স্ট্যাটাস দেয়।
এ বিষয়ে এলাকার লোকজন তাঁকে জিজ্ঞাসা করলে জয় ও তার বন্ধুরা এলাকাবাসীকে হুমকি দেয়। এতে এলাকার লোকজন উত্তেজিত হয়ে তাদেরকে ধাওয়া দিলে জয় ও তার বন্ধুরা আত্মগোপনে চলে যায়। ভোররাতে এলাকার লোকজন একত্রিত হলে রামগঞ্জ থানা পুলিশের এসআই মহসিন চৌধুরী দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। পরে অভিযান চালিয়ে মৃত্যঞ্জয় মজুমদার জয়কে আটক করা হয়।
রামগঞ্জ থানার ওসি (তদন্ত) কার্তিক চন্দ্র জানান, মৃত্যঞ্জয় মজুমদার জয়ের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে । তাকে গ্রেফতার করা হয়েছে।

আইন | অধিকার আরও সংবাদ

এ কেমন শক্রতা, দুর্বৃত্তের আগুনে পুড়লো কৃষকের ’স্বপ্ন’

লক্ষ্মীপুরে বিদেশি রিভলবারসহ ২ যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুরে নির্বাচন অফিসে দুর্বৃত্তের আগুন

অবৈধ ইটভাটার বিরুদ্ধে সোচ্চার আশরাফুল আলম হান্নানকে প্রাণনাশের হুমকি; থানায় জিডি

রামগঞ্জে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার

চাঁদাবাজির অভিযোগে লক্ষ্মীপুরে ছাত্রদল নেতা আটক

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com