সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে দেড় হাজার কেজি জাটকা ইলিশ জব্দ

লক্ষ্মীপুরে দেড় হাজার কেজি জাটকা ইলিশ জব্দ

লক্ষ্মীপুরে দেড় হাজার কেজি জাটকা ইলিশ জব্দ

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে লক্ষ্মীপুরের মেঘনায় মাছ শিকার করে পাচারের সময় দেড় হাজার কেজি জাটকা ইলিশ জব্দ করেছে জেলা মৎস্য বিভাগ। শনিবার ভোরে রায়পুর উপজেলার বাসাবাড়ী এলাকা থেকে ওইসব জাটকা জব্দ করা হয়। পরে দুপুর ১২ টার দিকে জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গণ থেকে জব্দকৃত জাটকাগুলো শহরের কয়েকটি মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়। জব্দকৃত জাটকাগুলোর বাজার মূল্য আনুমানিক দুই লক্ষ টাকা বলে জানিয়েছেন জেলা মৎস্য কর্মকর্তা।

জেলা মৎস্য বিভাগ জানায়, নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদী থেকে জাটকা শিকার করে পাচারের উদ্দেশ্যে রায়পুর উপজেলার বাসা বাড়ী এলাকায় মজুদ করছেন একটি সংঘবদ্ধ চক্র, এমন সংবাদের ভিত্তিতে নৌ পুলিশের সহযোগিতায় শনিবার ভোরে ওই এলাকায় অভিযান চালায় জেলা মৎস্য বিভাগ। এসময় ১৮টি ড্রাম ভর্তি দেড় টন জাটকা জব্দ করা হয়।

জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ বিল্লাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাসাবাড়ী এলাকা থেকে দেড় টন জাটকা ইলিশ জব্দ করা হয়েছে। এছাড়া গত ৩৩ দিনে বিভিন্ন সময়ে পরিচালিত অভিযানে ১৬টি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৮ জন জেলেকে বিভিন্ন মেয়াদে জেল-জরিমানা করা হয়েছে। জব্দ করা হয়েছে ৮টি নৌকা, ৩ হাজার ৮৯০ মিটার কারেন্ট জাল ও ৮৯টি ছোট বড় জাল। ইলিশের উৎপাদন বাড়াতে নিষিদ্ধ সময়ে মাছ শিকার বন্ধে মৎস্য বিভাগের এধরনের অভিযান আরো জোরদার করার কথা জানালেন মৎস্য বিভাগের এই কর্মকর্তা।

আইন | অধিকার আরও সংবাদ

এ কেমন শক্রতা, দুর্বৃত্তের আগুনে পুড়লো কৃষকের ’স্বপ্ন’

লক্ষ্মীপুরে বিদেশি রিভলবারসহ ২ যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুরে নির্বাচন অফিসে দুর্বৃত্তের আগুন

অবৈধ ইটভাটার বিরুদ্ধে সোচ্চার আশরাফুল আলম হান্নানকে প্রাণনাশের হুমকি; থানায় জিডি

রামগঞ্জে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার

চাঁদাবাজির অভিযোগে লক্ষ্মীপুরে ছাত্রদল নেতা আটক

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com