সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
কমলনগরে রাতে বেলায় ভুুলুয়া নদী থেকে মাটি পাচারকালে এক্সেভেটর মেশিন ও ট্রাক্টর জব্দ

কমলনগরে রাতে বেলায় ভুুলুয়া নদী থেকে মাটি পাচারকালে এক্সেভেটর মেশিন ও ট্রাক্টর জব্দ

কমলনগরে রাতে বেলায় ভুুলুয়া নদী থেকে মাটি পাচারকালে এক্সেভেটর মেশিন ও ট্রাক্টর জব্দ

লক্ষ্মীপুরের কমলনগরে রাতের বেলায় ভুলুয়া নদী থেকে অবৈধভাবে মাটি খনন করে পাচারকালে ৪টি ট্রাক্টর ও মাটি কাটার এক্সেভেটর মেশিন জব্দ করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (৮ এপ্রিল) রাতে উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের রহিমগঞ্জ বাজার এলাকার ভুলুয়া নদীতে অভিযান চালিয়ে এসব আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে  কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কামরুজ্জামান বলেন, স্থানীয় একটি প্রভাবশালী মহল রাতের বেলায় ভুলুয়া নদী থেকে অবৈধভাবে মাটি খনন করে বিভিন্ন ইটের ভাটায় বিক্রি করে আসছে। খবর পেয়ে রাতে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে একটি এক্সেভেটর মেশিন ও চারটি অবৈধ ট্রাক্টর জব্ধ করা হয়েছে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে সরকারি সম্পত্তি পাচার করার জন্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

অন্যদিকে স্থানীয়রা অভিযোগ করে জানায়, দীর্ঘদিন ধরে তোরাবগঞ্জ ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ড সদস্য (মেম্বার) মোঃ সিরাজুল ইসলাম ভুলুয়া নদী থেকে মাটি খনন করে পাচার করে আসছে। এতে একদিকে সরকারি সম্পত্তি বেদখল হচ্ছে অন্যদিকে ট্রাক্টর চলাচলে গ্রামীণ সড়কগুলো ধ্বংস হচ্ছে। অন্যদিকে ভুলুয়া নদীতে অবৈধ বাঁধ দেয়ার কারণে ইরি-বরো মৌসুমে নদীর পানি প্রবাহ বন্ধ  থাকছে এবং নদীটিকে মেরে ফেলা হচ্ছে। 

এদিকে অভিযুক্ত মোঃ সিরাজুল ইসলামের সাথে যোগাযোগের জন্য  ফোনে কল দিয়ে তাকে পাওয়া যায়নি।

আইন | অধিকার আরও সংবাদ

এ কেমন শক্রতা, দুর্বৃত্তের আগুনে পুড়লো কৃষকের ’স্বপ্ন’

লক্ষ্মীপুরে বিদেশি রিভলবারসহ ২ যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুরে নির্বাচন অফিসে দুর্বৃত্তের আগুন

অবৈধ ইটভাটার বিরুদ্ধে সোচ্চার আশরাফুল আলম হান্নানকে প্রাণনাশের হুমকি; থানায় জিডি

রামগঞ্জে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার

চাঁদাবাজির অভিযোগে লক্ষ্মীপুরে ছাত্রদল নেতা আটক

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com