সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
রায়পুরের আলতাফ মাষ্টার ও সাজু মোল্লার ঘাটে ছোট ইলিশের বড় চালান জব্দ

রায়পুরের আলতাফ মাষ্টার ও সাজু মোল্লার ঘাটে ছোট ইলিশের বড় চালান জব্দ

রায়পুরের আলতাফ মাষ্টার ও সাজু মোল্লার ঘাটে ছোট ইলিশের বড় চালান জব্দ

লক্ষ্মীপুরের রায়পুরে ছোট ইলিশের (জাটকা) বড় একটি চালান জব্দ করেছে কোস্ট গার্ড। সোমবার (১২ এপ্রিল) ভোরে রায়পুর মেঘনা নদীর স্থানীয় প্রভাবশালী আওয়ামী লীগ নেতা আলতাফ মাষ্টার ও সাজু মোল্লার ঘাট এলাকা থেকে এসব মাছ জব্দ করা হয়। এ সময় ছোট ইলিশ ধরার সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। এই নিয়ে চলতি মাসে বেশ কয়েকটি চালান জব্দ করল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ড বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় আ,লীগ নেতা আলতাফ মাষ্টার ও সাজু মোল্লার ঘাটে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে ঘাটে ৫টি নৌকা ভিড়ার সময় তল্লাশি করে আনুমানিক ৩০ মন ছোট ইলিশ জব্দ করা হয়। পরে জব্দকৃত ছোট ইলিশগুলো গরিব মানুষের মধ্যে ও এতিমখানায় বিতরণ করা হয়েছে। অবৈধভাবে মৎস্য আহরণ, জাটকা নিধন রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

অপরদিকে, ইলিশের সরবরাহ বাড়াতে দেশের অন্যতম অভয়াশ্রমে জেলা প্রশাসন, নৌপুলিশ ও কোস্টগার্ডের তৎপরতা দেখা গেলেও মৎস্যবিভাগের দায়িত্বশীল কোনো কর্মকর্তাদের নদীতে দেখা যাচ্ছে না। তাঁদের কাউকে কাউকে নদীপাড়ে এসে একটু অবস্থান করে আবার ফিরে যেতে দেখা গেছে।

আইন | অধিকার আরও সংবাদ

এ কেমন শক্রতা, দুর্বৃত্তের আগুনে পুড়লো কৃষকের ’স্বপ্ন’

লক্ষ্মীপুরে বিদেশি রিভলবারসহ ২ যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুরে নির্বাচন অফিসে দুর্বৃত্তের আগুন

অবৈধ ইটভাটার বিরুদ্ধে সোচ্চার আশরাফুল আলম হান্নানকে প্রাণনাশের হুমকি; থানায় জিডি

রামগঞ্জে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার

চাঁদাবাজির অভিযোগে লক্ষ্মীপুরে ছাত্রদল নেতা আটক

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com