সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রধানমন্ত্রী কার্যালয়ের ভুয়া পিএস লক্ষ্মীপুরে গ্রেফতার

প্রধানমন্ত্রী কার্যালয়ের ভুয়া পিএস লক্ষ্মীপুরে গ্রেফতার

প্রধানমন্ত্রী কার্যালয়ের ভুয়া পিএস লক্ষ্মীপুরে গ্রেফতার

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পিএস, এমপি মন্ত্রীদের নিকটাত্মীয় এবং বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের ভিপি পরিচয়দাতা প্রতারক আব্দুল মতিন চৌধুরী (৩৮) লক্ষ্মীপুরের রামগতি থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। গ্রেফতারকৃত আব্দুল মতিন চৌধুরী রামগতি উপজেলার চরগাজী ইউনিয়নের চরআফজাল গ্রামের আব্দুর রবের ছেলে।

এসময় তার কাছে থাকা প্রতারণার কাজে ব্যবহৃত ২টি সীল ও প্রধানমন্ত্রী কার্যালয়ের ১০টি ভুয়া প্যাড, ৫০ পিচ ইয়াবা ও এক লাখ ৩৯ হাজার টাকা মূল্যমানের জালনোট উদ্ধার করা হয়েছে জনিয়েছে র‌্যাব। সোমবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমীতে অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানায় র‌্যাব-১১।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার চরগাজী ইউনিয়নের চরআফজাল গ্রামে ওই প্রতারকের বাড়ীতে অভিযান চালিয়ে , সহ প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন আলামত উদ্ধার করা হয়। আব্দুল মতিন চৌধুরী দীর্ঘদিন ধরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা পরিচয় প্রদান করে সরকারী উচ্চ পদস্থ কর্মকর্তাদের সাথে প্রতারণা করে আসছিলো।

র‌্যাব-১১ কোম্পানী কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মোঃ শামীম হোসেন জানান, গ্রেফতারকৃত প্রতারক আব্দুল মতিন চৌধুরীর বিরুদ্ধে শ্রীমঙ্গল, নোয়াখালীসহ দেশের বিভিন্ন স্থানে একাধিক মামলা রয়েছে। প্রতারণা, জালনোট ও ইয়াবাসহ গ্রেফতার মতিনের বিরুদ্ধে লক্ষ্মীপুরের রামগতি থানায় ৩ টি মামলা দায়ের করা হয়েছে।

আইন | অধিকার আরও সংবাদ

এ কেমন শক্রতা, দুর্বৃত্তের আগুনে পুড়লো কৃষকের ’স্বপ্ন’

লক্ষ্মীপুরে বিদেশি রিভলবারসহ ২ যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুরে নির্বাচন অফিসে দুর্বৃত্তের আগুন

অবৈধ ইটভাটার বিরুদ্ধে সোচ্চার আশরাফুল আলম হান্নানকে প্রাণনাশের হুমকি; থানায় জিডি

রামগঞ্জে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার

চাঁদাবাজির অভিযোগে লক্ষ্মীপুরে ছাত্রদল নেতা আটক

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com