সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে অস্ত্রসহ তিন যুবক আটক

লক্ষ্মীপুরে অস্ত্রসহ তিন যুবক আটক

লক্ষ্মীপুরে অস্ত্রসহ তিন যুবক আটক

লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জে অস্ত্র ও গুলিসহ তিনজনকে গ্রেফতার করেছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ বলছে, আটককৃতরা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। চন্দ্রগঞ্জ থানার ওসি দুপুরে এ তথ্য নিশ্চিত করেন। এর আগে মঙ্গলবার (২০ এপ্রিল) ভোররাতে চন্দ্রগঞ্জের পাঁচপাড়া এলাকা থেকে ওই তিনজনকে গ্রেফতার করা হয়।

আটককৃতরা হলো, মাহমুদুল হাসান রিপন (৩৫), আলম উদ্দিন (৩৪) ও বাবুল (৩৫)।এরা সবাই ওই এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো এমন গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রগঞ্জের পাঁচপাড়া এলাকায় অভিযান চালিয়ে ওই তিনজনকে অস্ত্রসহ আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র, একটি এলজি ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে ফজলুল হক জানালেন,  ডাকাতির প্রস্তুতির সময় তিনজনকে অস্ত্রসহ আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে থানায় অস্ত্র ও ডাকাতি মামলা দায়ের করা হয়েছে। পরে বিকেলে আদালতের মাধ্যমে তাদেরকে জেলা কারাগারে পাঠানো হয়।

আইন | অধিকার আরও সংবাদ

এ কেমন শক্রতা, দুর্বৃত্তের আগুনে পুড়লো কৃষকের ’স্বপ্ন’

লক্ষ্মীপুরে বিদেশি রিভলবারসহ ২ যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুরে নির্বাচন অফিসে দুর্বৃত্তের আগুন

অবৈধ ইটভাটার বিরুদ্ধে সোচ্চার আশরাফুল আলম হান্নানকে প্রাণনাশের হুমকি; থানায় জিডি

রামগঞ্জে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার

চাঁদাবাজির অভিযোগে লক্ষ্মীপুরে ছাত্রদল নেতা আটক

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com