সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে দুই চাচার পিটুনিতে ভাতিজা নিহত

লক্ষ্মীপুরে দুই চাচার পিটুনিতে ভাতিজা নিহত

লক্ষ্মীপুরে দুই চাচার পিটুনিতে ভাতিজা নিহত

দুই চাচার মধ্যকার বিরোধ থামাতে গিয়ে পিটুনিতে নূর মোহাম্মদ নামে এক যুবক নিহত হয়েছে। নিহত নূর মোহাম্মদ লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ এলাকার আব্দুল খালেকের ছেলে। নিহতের বড় ভাই ইসমাঈল হোসেন বাদী হয়ে লক্ষ্মীপুর সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেছেন বলে পুলিশ শুক্রবার সন্ধ্যায় নিশ্চিত করেন। এর আগে বুধবার বিকেলে ওই এলাকার চকবাজারে এ মারামারির এ ঘটনা ঘটে।
পুলিশ ও নিহতের ভাই ইসমাইল হোসেন জানায়, ঘটনার সময় নূর মোহাম্মদের দুই চাচা আব্দুল মালেক এবং সফিকুল ইসলাম এর মাঝে তুচ্ছ ঘটনা নিয়ে বিরোধের সৃষ্টি হয়। এ সময় দুই পক্ষকে মানাতে গেলে তাদের বেদড়ক পিটুনিতে নূর গুরুতরভাবে জখম হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সন্ধ্যায় লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোররাতে নূর মোহাম্মদ মারা যায়।
সদর আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আনোয়ার হোসেন জানান, আশঙ্কাজনকবস্থায় এক যুবককে হাসপাতালে আনা হয়। উন্নত চিকিৎসার জন্য তাদেরকে রেফার করা হলেও তারা সদর হাসপাতালেই চিকিৎসা করাতে আগ্রহী ছিলেন। সাধ্যমতো চেষ্টার পরও তাকে বাঁচানো সম্ভব হয়নি বলে জানালেন হাসপাতালের এই কর্মকর্তা। এদিকে অভিযুক্ত কারো কাছ থেকে বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জসীম উদ্দিন জানান, এঘটনায় ৭ জনকে আসামী করে নিহতের বড় ভাই সদর মডেল থানায় একটি একটি হত্যা মামলা দায়ের করেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানালেন ওসি।

আইন | অধিকার আরও সংবাদ

এ কেমন শক্রতা, দুর্বৃত্তের আগুনে পুড়লো কৃষকের ’স্বপ্ন’

লক্ষ্মীপুরে বিদেশি রিভলবারসহ ২ যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুরে নির্বাচন অফিসে দুর্বৃত্তের আগুন

অবৈধ ইটভাটার বিরুদ্ধে সোচ্চার আশরাফুল আলম হান্নানকে প্রাণনাশের হুমকি; থানায় জিডি

রামগঞ্জে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার

চাঁদাবাজির অভিযোগে লক্ষ্মীপুরে ছাত্রদল নেতা আটক

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com