সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
তিন শ্রমিকের মৃত্যু আর দশ শ্রমিক আহত হওয়ার পরও রামগঞ্জে সেই ইটভাটা চলছে

তিন শ্রমিকের মৃত্যু আর দশ শ্রমিক আহত হওয়ার পরও রামগঞ্জে সেই ইটভাটা চলছে

তিন শ্রমিকের মৃত্যু আর দশ শ্রমিক আহত হওয়ার পরও রামগঞ্জে সেই ইটভাটা চলছে

রাজু আহমেদ, রামগঞ্জ: লক্ষ্মীপুরের রামগঞ্জে ঝুঁকিপূর্ন ও অবৈধ ইটভাটা ভেঙ্গে  তিন শ্রমিকের করুন মৃত্যু ও  ১০ শ্রমিকের  আহত  হওয়ার পরও প্রশাসনের নির্দেশ অমান্য করে ইটভাটা  কার্যক্রম চালিয়ে যাচ্ছন ৷ এতে এলাকাবাসীর মাঝে  প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করার বিষয় নিয়ে কৌতুল সৃষ্টি হয়৷
গত ২৩ মে রবিবার উপজেলা ভোলাকোট ইউনিয়নের দেহলা গ্রামে মেসার্স মদিনা ব্রিকসের ভাটার দেওয়াল ধসে কর্মরত অবস্থায়  শ্রমিকদের মৃত্যুর ঘটনায়  উপজেলা নির্বাহী কর্মকর্তা ওই ইটভাটাটি অনিদিষ্ট সময়ের জন্য ইটভাটাটি বন্ধ করে দেয়৷ একই ইটভাটায় ২০১৯ সালে দেওয়ার ধসে ৫ জন শ্রমিক এখনো পঙ্গুত্ব বরন করে অমানবিকভাবে দিন কাটছে৷  প্রশাসন ইটভাটাটি বন্ধ করলেও ঘটনার ১ দিন পর ভাটার শ্রমিক সর্দার ও এলাকার কিছু সন্ত্রাসীর সহযোগিতায়  ভয় দেখিয়ে  ও চাপ সৃষ্টি করে শ্রমিকদেরকে দিয়ে কাজ চালিয়ে যাচ্ছেন ভাটার মালিক আমির হোসেন ডিপজল৷ সরজমিনে গিয়ে দেখা যায়, আমির হোসেন ডিপজল নিজে উপস্থিত থেকে শ্রমিকদের দিয়ে কাজ ইট পোড়ানোসহ সকল কাজ করাচ্ছেন৷ এ সময় কয়েকজন শ্রমিক জানান, আমাদের সাথের ৩ জন শ্রমিক মারা যাওয়ার শোক সামলাতে না সামলাতে  আমাদেরকে সর্দারের নির্দেশে কাজ করতে হচ্ছে৷ প্রথম থেকে আমরা এ ঝুঁকিপূর্ন ভাটায় কাজ করতে মালিকে বলেছি৷ মালিক এ সব কথা কোন কর্নপাত করেনি৷ আমরাও অভাবের তাড়নায বাধ্য হয়ে কাজ করতে হচ্ছে৷ ইটভাটর মালিক আমির হোসেন ডিপজল জানান, আমরা তৈরী ইটগুলি পোড়ানো শেষ হলে ভাটা বন্ধ করে দিব৷ রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমা জানান, ইটভাটাটি বন্ধ রাখার  নির্দেশনা দেওয়া হয়েছে৷ এ পর কিভাবে চালু করছে তা জেনে ব্যবস্থা গ্রহন করা হবে৷

আইন | অধিকার আরও সংবাদ

এ কেমন শক্রতা, দুর্বৃত্তের আগুনে পুড়লো কৃষকের ’স্বপ্ন’

লক্ষ্মীপুরে বিদেশি রিভলবারসহ ২ যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুরে নির্বাচন অফিসে দুর্বৃত্তের আগুন

অবৈধ ইটভাটার বিরুদ্ধে সোচ্চার আশরাফুল আলম হান্নানকে প্রাণনাশের হুমকি; থানায় জিডি

রামগঞ্জে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার

চাঁদাবাজির অভিযোগে লক্ষ্মীপুরে ছাত্রদল নেতা আটক

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com