সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুর ছাত্রলীগের বিরুদ্ধে কেন্দ্রে নালিশ, হামলার শিকার অভিযোগকারী

লক্ষ্মীপুর ছাত্রলীগের বিরুদ্ধে কেন্দ্রে নালিশ, হামলার শিকার অভিযোগকারী

লক্ষ্মীপুর ছাত্রলীগের বিরুদ্ধে কেন্দ্রে নালিশ, হামলার শিকার অভিযোগকারী

লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেন শরীফ ও সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশানের বিরুদ্ধে কেন্দ্রীয় কমিটির কাছে লিখিতভাবে নালিশ করা হয়ছে। এ ঘটনাকে কেন্দ্র করেই গতকাল বুধবার (২ জুন) রাতে জেলা শহরের সমসেরাবাদ এলাকার দক্ষিণ কালিবাড়ির সামনে অভিযোগকারী ছাত্রলীগ নেতা শাহীন আলমের ওপর হামলার ঘটনা ঘটেছে। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা দেন।

শাহিন লক্ষ্মীপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ শাখার ছাত্রলীগের সভাপতি। তিনি লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুল ইসলাম রকির অনুসারি হিসেবে পরিচিত। জেলা ছাত্রলীগের বর্তমান কমিটির সঙ্গে রকির প্রকাশ্য বিরোধ রয়েছে।

শাহিনের লিখিত অভিযোগে বলা হয়, ছাত্রলীগের নাম ব্যবহার করে জেলা সভাপতি শরিফ ঠিকাদারী করে আসছেন। তিনি সাহিদা এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী। এ প্রতিষ্ঠানের নামে প্রায় ৫ কোটি টাকার কাজ চলছে। জেলা কমিটির মেয়াদ ৩ বছর হলেও এখনো পূর্ণাঙ্গ করতে পারেনি। সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ কমিটির মেয়াদ শেষ হয়েছে ৪ বছর, নতুন কমিটি নিয়ে কোনো সিদ্ধান্ত নেই। লক্ষ্মীপুর সদর থানা ছাত্রলীগের আহ্বায়ক কমিটি এখন ৬ বছরে পড়েছে, তাও ৯ সদস্যের আহ্বায়ক কমিটি। এ কমিটিতে বিবাহিত ও চাকরিজীবীও রয়েছেন। সম্মেলন করে কমলনগর উপজেলা ও চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের কমিটি ভেঙে দেওয়ার পর নতুন কমিটির অনুমোদন দিতে পারেনি। রামগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটিরও ৬ বছর হয়েছে। এসব অভিযোগ এনে শাহিন তার পদবী থেকে অব্যাহতি নেওয়ার কথাও জানান কেন্দ্রীয় শীর্ষ দুই নেতার কাছে।

আহত অবস্থায় শাহিন আলম বলেন, আমার ওপর শরীফের অনুসারিরা হামলা করেছে। তার ছাত্রত্ব নেই, তবুও তিনি ছাত্রলীগের সভাপতি। জেলা কমিটির মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে। তবুও পূর্ণাঙ্গ করতে পারেনি। বিভিন্ন সময় আবেদন করেও আমার কলেজের নতুন কমিটি দিতে পারেনি জেলা সভাপতি-সম্পাদক।

জেলা ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেন শরীফ সংবাদকর্মীদের বলেন, শাহিনের ছাত্রত্ব নেই। কেন্দ্রে তার নালিশ দেওয়াটা উদ্দেশ্য প্রণোদিত। একটি পক্ষের হয়ে তিনি আমাদের বিরুদ্ধে ফেসবুকে লেখালেখি করছেন। তবে কে বা কারা শাহিনের ওপর হামলা করেছে সে বিষয়ে আমি অবগত নই।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, ঘটনাটি শুনে ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে বৈঠকে করা হয়েছে। ভবিষ্যতে যেন তারা অপ্রীতিকর ঘটনা না ঘটায় এজন্য সবাইকে সতর্ক করে দেওয়া হয়েছে।

আইন | অধিকার আরও সংবাদ

এ কেমন শক্রতা, দুর্বৃত্তের আগুনে পুড়লো কৃষকের ’স্বপ্ন’

লক্ষ্মীপুরে বিদেশি রিভলবারসহ ২ যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুরে নির্বাচন অফিসে দুর্বৃত্তের আগুন

অবৈধ ইটভাটার বিরুদ্ধে সোচ্চার আশরাফুল আলম হান্নানকে প্রাণনাশের হুমকি; থানায় জিডি

রামগঞ্জে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার

চাঁদাবাজির অভিযোগে লক্ষ্মীপুরে ছাত্রদল নেতা আটক

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com