সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
রায়পুরে ধর্ষণ মামলা তুলে নিতে প্রাণনাশ ও মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি

রায়পুরে ধর্ষণ মামলা তুলে নিতে প্রাণনাশ ও মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি

রায়পুরে ধর্ষণ মামলা তুলে নিতে প্রাণনাশ ও মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি

লক্ষ্মীপুরের রায়পুরে এক স্কুল ছাত্রকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করায় বিবাদী ইউছুফের পরিবার ওই ছাত্রের অভিভাবকদের প্রাণনাশ ও মিথ্যা মামলায় জড়ানোর হুমকি প্রদান করছে। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে অভিযোগ করেছে ভূক্তভোগীর পরিবার। সোমবার সন্ধ্যায় ভুক্তভোগীর পরিবার রায়পুর সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে উপস্থিত হয়ে সাংবাদিকদের সামনে এ অভিযোগ করেন।

এসময় তারা জানায়, মামলার প্রেক্ষিতে পুলিশ অভিযুক্ত ইউছুপকে আটক করে । কিন্ত তার স্বজনরা স্কুল ছাত্রের পরিবারকে মামলা তুলে নিতে বিভিন্নভাবে হুমকিসহ প্রাণনাশের ভয় দেখাচ্ছে বলে জানান সেই ছাত্রের পরিবার।

অভিযুক্ত ইউছুপ উপজেলার শায়েস্তানগর এলাকার খানবাড়ির মৃত হাসান খানের ছেলে। মামলা সূত্রে জানা যায়, গত ১ জুন বিকেলে ৮ম শ্রেনীতে পড়ুয়া ছাত্রকে মাদ্রাসার ভিতরে নিয়ে যৌন নির্যাতনের চেষ্টা করে। পরে ভুক্তভোগীর শোর চিৎকারে আশপাশের লোকজন উপস্থিত হয়ে ইউছুপ কে গণধোলাই দিয়ে থানায় সোর্পদ করে এবং রাতে মামলা দায়ের করা হয়।

ভুক্তভোগীর অভিভাবকরা জানায়, এখন ইউছুপ এবং তার বোনেরা মিলে মামলা তুলে নিতে চাপ প্রয়োগ করছে।আর মামলা তুলে না নিলে প্রাননাশের হুমকি প্রদান করে।

রায়পুর থানার ওসি আব্দুল জলিল বলেন, প্রাণনাশের অভিযোগ লিখিত আকারে জানানো হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আইন | অধিকার আরও সংবাদ

এ কেমন শক্রতা, দুর্বৃত্তের আগুনে পুড়লো কৃষকের ’স্বপ্ন’

লক্ষ্মীপুরে বিদেশি রিভলবারসহ ২ যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুরে নির্বাচন অফিসে দুর্বৃত্তের আগুন

অবৈধ ইটভাটার বিরুদ্ধে সোচ্চার আশরাফুল আলম হান্নানকে প্রাণনাশের হুমকি; থানায় জিডি

রামগঞ্জে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার

চাঁদাবাজির অভিযোগে লক্ষ্মীপুরে ছাত্রদল নেতা আটক

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com