সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুর সদর উপজেলার আঁধারমানিক গ্রামে নতুন পুলিশ ক্যাম্পের ভিত্তি প্রস্থর স্থাপন

লক্ষ্মীপুর সদর উপজেলার আঁধারমানিক গ্রামে নতুন পুলিশ ক্যাম্পের ভিত্তি প্রস্থর স্থাপন

লক্ষ্মীপুর সদর উপজেলার আঁধারমানিক গ্রামে নতুন পুলিশ ক্যাম্পের ভিত্তি প্রস্থর স্থাপন

এলাকার  আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে লক্ষ্মীপুর সদর উপজেলার তেওয়ারীগঞ্জের আঁধারমানিক এলাকায়  নতুন পুলিশ ক্যাম্পের ভিত্তি প্রস্থর স্থাপন করা হয়েছে। রবিবার দুপুরে  প্রধান অতিথি হিসেবে এ ক্যাম্পের উদ্বোধন করেন পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান।

পুলিশ প্রশাসন ও স্থানীয়দের যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় ইউপি চেয়ারম্যান ওমর ফারুক ইবনে হুছাইন ভুলুর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মিমতানুর রহমান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসীম উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আক্তার হোসেন বোরহান চৌধুরী, আফজাল হোসেন প্রমুখ।

জানা যায়, জেলার কমলনগর, চন্দ্রগঞ্জ ও সদর থানা এবং নোয়াখালী সদরের সীমান্তবর্তী এলাকা তেওয়ারীগঞ্জ ইউনিয়নের আঁধার মানিক এলাকায় দীর্ঘদিন ধরে চুরি, ডাকাতি ,খুন, মাদক কারবারি, নারী নির্যাতনসহ বিভিন্ন অপরাধের অভয়ারণ্য ছিল।

সদর থানা এলাকা থেকে ২০ কিলোমিটার দূর হওয়ায় এবং রাস্তা-ঘাট অনুন্নত থাকায় অনাকাঙ্খিত ঘটনার পর পুলিশ পৌঁছানোর আগেই অপরাধীরা পালিয়ে যেত। এমন পরিস্থিতিতে স্থানীয় প্রায় ১ লাখ বাসিন্দার পুলিশি সেবা নিশ্চিত করার দীর্ঘদিনের দাবি ছিল এলাকাবাসীর।

অবশেষে স্থানীয় ইউপি চেয়ারম্যান ওমর ফারুক ভুলু গংদের নিজস্ব মালিকানাধীন ৬০ শতক জমি পুলিশ ক্যাম্পের জন্য বাংলাদেশ পুলিশকে দান করা হয়। এর প্রেক্ষিতে স্থানীয় দানশীল ব্যক্তিবর্গ ও পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে ক্যাম্প স্থাপনের উদ্যোগ নেয় পুলিশ প্রশাসন।

এদিকে, পুলিশ ক্যাম্পকে ঘিরে স্বস্তি ফিরেছে জনমনে। স্থানীয়রা বলছেন, এখন থেকে নারী-শিশুসহ সকল বাসিন্দা নিরাপদে বসবাস করতে পারবেন।

এ ব্যাপারে পুলিশ সুপার জানান, ‘পুলিশ ক্যাম্পের মাধ্যমে ৩টি থানা ও নোয়াখালীর সীমান্তবর্তী আঁধার মানিক এলাকায় এখন থেকে পুলিশি সেবা পেতে আর ব্যাঘাত হবে না। সমুন্নত থাকবে এসব এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি।’ এক্ষেত্রে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

আইন | অধিকার আরও সংবাদ

এ কেমন শক্রতা, দুর্বৃত্তের আগুনে পুড়লো কৃষকের ’স্বপ্ন’

লক্ষ্মীপুরে বিদেশি রিভলবারসহ ২ যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুরে নির্বাচন অফিসে দুর্বৃত্তের আগুন

অবৈধ ইটভাটার বিরুদ্ধে সোচ্চার আশরাফুল আলম হান্নানকে প্রাণনাশের হুমকি; থানায় জিডি

রামগঞ্জে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার

চাঁদাবাজির অভিযোগে লক্ষ্মীপুরে ছাত্রদল নেতা আটক

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com