সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
পাগল বলায় রামগতিতে এক কিশোরকে পিটিয়ে হত্যা

পাগল বলায় রামগতিতে এক কিশোরকে পিটিয়ে হত্যা

পাগল বলায় রামগতিতে এক কিশোরকে পিটিয়ে হত্যা

লক্ষ্মীপুরের রামগতিতে পাগল বলায় মো. আজগর (১২) নামে এক কিশোরকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। বুধবার (৭ জুলাই) দুপুরে নোয়াখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজগর মারা যায়।

এর আগে মঙ্গলবার (৬ জুলাই) সকালে উপজেলার চর রমিজ ইউনিয়নের চর গোসাই এলাকায় আজগরকে পিটানোর ঘটনা ঘটে। বাজার থেকে যাওয়ার পথে অভিযুক্ত সাগরকে পাগল বলায় আজগরকে কাঠ দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। পরে, স্থানীয়রা আজগর আজগরকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ওই এলাকার মিলন বেপারীর ছেলে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে মো. সাগর (১৬) নামের এক কিশোরকে উপজেলার রামদয়াল বাজার থেকে গ্রেফতার করেছে পুলিশ।

এ ঘটনায় আজগরের বাবা মিলন বেপারী বাদি হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাগর, তার মা পান্না বেগম ও বাবা আব্দুল মালেককে আসামি করা হয়। বৃহস্পতিবার (৮ জুলাই) দুপুরে গ্রেফতারকৃত সাগরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, এ ঘটনায় তিন জনকে অভিযুক্ত করে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত সাগরকে গ্রেফতার করা হয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। অপর আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

রামগতি সংবাদ আরও সংবাদ

রামগতিতে সড়কের পাশে বালুর স্তূপ, দুর্ঘটনার আশঙ্কা- জনভোগান্তি চরমে

কালভার্ট সংস্কার না করে সিসি ঢালাই দিলে দীর্ঘস্থায়ী সমস্যা ও দুর্ভোগে পরবে বাজারবাসী

গ্রেটার নোয়াখালীর দুঃখ দূর করতে নদী দখলমুক্ত করা হবে: পানি সম্পদ মন্ত্রী

রামগতিতে স্ত্রীকে কুপিয়ে জখম, স্বামী গ্রেপ্তার

রামগতিতে আটক ৪ ছিনতাইকারী কারাগারে

দৃশ্যমান হচ্ছে রামগতির বড়খেরী ইউনিয়নের টেকসই বেড়িবাঁধ নির্মাণ কাজ

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com