সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
রায়পুরে বাবা হত্যার অভিযোগে দুই ছেলে গ্রেফতার

রায়পুরে বাবা হত্যার অভিযোগে দুই ছেলে গ্রেফতার

রায়পুরে বাবা হত্যার অভিযোগে দুই ছেলে গ্রেফতার

লক্ষ্মীপুরের রায়পুরে জমির লোভে বৃদ্ধ বাদশা মোল্লা হত্যা মামলায় দুই ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৫ জুলাই) বিকেলে উপজেলার চরমোহনা ইউনিয়নের উত্তর রায়পুর গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতাররা হলেন- মো. হাছানুজ্জামান ও মো. নুরুজ্জামান। থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৫ জুলাই) সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (রায়পুর) আদালতে বৃদ্ধ বাদশা মিয়াকে হত্যার অভিযোগে অপর ছেলে মো. আলম তার গ্রেফতার দুই ভাইসহ ৫ জনের নাম উল্লেখ করে এজাহার দায়ের করেন। এ ঘটনায় আদালতের বিচারক তারেক আজিজ অভিযোগটি আমলে নিয়ে রায়পুর থানার ওসিকে এফআইআর নথিভুক্ত করার জন্য নির্দেশ দেয়।

মামলার অন্য আসামিরা হলেন- হাছানুজ্জামানের স্ত্রী আয়েশা বেগম, নুরুজ্জামানের স্ত্রী এলাপি খাতুন ও উত্তর রায়পুর গ্রামের মৃত ইউছুফ আলী মোল্লার ছেলে শাহ আলম।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, বৃদ্ধ বাদশা মিয়ার সঙ্গে প্রতারণা করে হাছানুজ্জামান ও নুরুজ্জামান ১০৭ শতাংশ জমি লিখে নেন। এরপর থেকে হাছানুজ্জামান তার ঘরের একটি কক্ষে বাবাকে আটকে রাখেন। অপর ছেলে আলম ও ৩ মেয়ের সঙ্গে বাদশাকে যোগাযোগ করতে দিচ্ছিলেন না। পরবর্তীতে জমি লিখে নেওয়ার বিষয়টি জানতে পেরে আলম ও তিন মেয়ে বিষয়টি বাবাকে জানায়। এতে বাদশা জমির দলিল বাতিল করার জন্য আদালতে মামলা করার সিদ্ধান্ত নেন। বিষয়টি জানতে পেরে গত ৬ জুলাই রাতে তাকে (বাদশা) অভিযুক্তরা লোহার রড দিয়ে শরীরের বিভিন্ন অংশে আঘাত করেন। এতে হাছানুজ্জামানের ঘরেই তিনি মারা যান। খবর পেয়ে ছেলে আলম ও তিন মেয়ে ঘরে ঢুকে দেখেন বাদশার মাথা ও ডান হাত রক্তাক্ত। এ ঘটনায় বাবার মরদেহ দাফনে তারা বাধা দেন। পরে জোরপূর্বক মরদেহ দাফন করেন আসামিরা। তারা এ নিয়ে বাড়াবাড়ি না করার জন্য বাদীসহ সাক্ষীদের হুমকি দিয়েছেন বলে এজাহারে উল্লেখ করা হয়।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী মামলাটি নথিভুক্ত করা হয়েছে। অভিযান চালিয়ে এজাহারভুক্ত দুই ছেলেকে গ্রেফতার করা হয়েছে। তারা থানা পুলিশ হেফাজতে আছে। তাদের লক্ষ্মীপুর আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।

আইন | অধিকার আরও সংবাদ

এ কেমন শক্রতা, দুর্বৃত্তের আগুনে পুড়লো কৃষকের ’স্বপ্ন’

লক্ষ্মীপুরে বিদেশি রিভলবারসহ ২ যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুরে নির্বাচন অফিসে দুর্বৃত্তের আগুন

অবৈধ ইটভাটার বিরুদ্ধে সোচ্চার আশরাফুল আলম হান্নানকে প্রাণনাশের হুমকি; থানায় জিডি

রামগঞ্জে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার

চাঁদাবাজির অভিযোগে লক্ষ্মীপুরে ছাত্রদল নেতা আটক

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com