সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
সিঁধ কেটে চুরির সময় লক্ষ্মীপুরে ইয়াবাসহ যুবক আটক

সিঁধ কেটে চুরির সময় লক্ষ্মীপুরে ইয়াবাসহ যুবক আটক

সিঁধ কেটে চুরির সময় লক্ষ্মীপুরে ইয়াবাসহ যুবক আটক

সিঁধেল কেটে ঘরে চুরি করতে গিয়ে শাহাদাত হোসেন নামে এক যুবক ৫০ পিস ইয়াবাসহ আটক হয়েছেন। সোমবার সকালে তাকে পুলিশের হাতে সৌপর্দ করে স্থানীয়রা। এর আগে ভোরে লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের রামানন্দী গ্রামের জমাদার বাড়িতে স্থানীয়রা তাকে আটক করে।

শাহাদাত সদরের তেওয়ারীগঞ্জ ইউনিয়নের বিনোদধর্মপুর গ্রামের জিল্লাল হোসেনের ছেলে। স্থানীয় সূত্র জানায়, ভোরে সিঁধেল কেটে ওই বাড়ির সায়েদুল হকের ঘরে শাহাদাত চুরি করতে ঢোকে। এসময় বাড়ির লোকজন তাকে আটক করে।

পরে তার কাছে থাকা ওষুধের বোতলে ৫০ পিস ইয়াবা দেখে বাড়ির লোকজন পুলিশে খবর দেয়। খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার করে।

লক্ষ্মীপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বলেন, শাহাদাত চুরি ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে মাদক ও চুরির মামলা দায়ের করা হয়েছে। তাকে লক্ষ্মীপুর আদালতে সৌপর্দের প্রস্তুতি চলছে।

আইন | অধিকার আরও সংবাদ

এ কেমন শক্রতা, দুর্বৃত্তের আগুনে পুড়লো কৃষকের ’স্বপ্ন’

লক্ষ্মীপুরে বিদেশি রিভলবারসহ ২ যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুরে নির্বাচন অফিসে দুর্বৃত্তের আগুন

অবৈধ ইটভাটার বিরুদ্ধে সোচ্চার আশরাফুল আলম হান্নানকে প্রাণনাশের হুমকি; থানায় জিডি

রামগঞ্জে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার

চাঁদাবাজির অভিযোগে লক্ষ্মীপুরে ছাত্রদল নেতা আটক

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com