সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রবাসীর স্ত্রীকে গণধর্ষণের অভিযোগে লক্ষ্মীপুরে ২ জন গ্রেফতার

প্রবাসীর স্ত্রীকে গণধর্ষণের অভিযোগে লক্ষ্মীপুরে ২ জন গ্রেফতার

প্রবাসীর স্ত্রীকে গণধর্ষণের অভিযোগে লক্ষ্মীপুরে ২ জন গ্রেফতার

লক্ষ্মীপুরের হাজিরপাড়াতে এক গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ বুধবার (১ সেপ্টেম্বর) সকালে পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত মো. সোহেল (৩২) ও সোহেল হোসেন (৩৫) নামে দুই জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মো. সোহেল ওই এলাকার মৃত আবিদ মিয়ার পুত্র এবং সোহেল হোসেন একই এলাকার মৃত নুর ইসলামের পুত্র। ভিকটিম নারী (২৪) হাজিরপাড়া ইউনিয়নের উত্তর চন্দ্রপুর গ্রামের এক প্রবাসীর  স্ত্রী।
মঙ্গলবার দিবাগত গভীর রাতে স্বামীর বাড়িতে চার বখাটের হাতে গণধর্ষণের শিকার হন তিনি। এদিন বিকেলে ভিকটিম বাদি হয়ে অভিযুক্ত চার জনের বিরুদ্ধে চন্দ্রগঞ্জ থানায় ধর্ষণের মামলা দায়ের করেন।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে ফজলুল হক জানান, গভীর রাতে চার বখাটে ওই গৃহবধূর স্বাামীর ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে। এ ঘটনায় মামলা হলে বুধবার সকালে হাজিরপাড়ার উত্তর চন্দ্রপুর গ্রামে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করা হয়। বাকীদের গ্রেফতারে চেষ্টা চলছে। জেলা সদর হাসপাতালে ভিকটিমের স্বাস্থ্য পরীক্ষা করানো হয়।
তিনি আরও জানান, অভিযুক্ত বখাটেরা ভিকটিম গৃহবধূর প্রতিবেশী। দীর্ঘদিন থেকে তারা গৃহবধূর ওপর কু-নজর রাখে। ঘটনার রাতে সে স্বামীর বাড়িতে একাই ছিলো। এ সুযোগে বখাটেরা বাড়ির চাদের উপর দিয়ে ঘরে প্রবেশ করে গৃহবধূকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।

আইন | অধিকার আরও সংবাদ

এ কেমন শক্রতা, দুর্বৃত্তের আগুনে পুড়লো কৃষকের ’স্বপ্ন’

লক্ষ্মীপুরে বিদেশি রিভলবারসহ ২ যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুরে নির্বাচন অফিসে দুর্বৃত্তের আগুন

অবৈধ ইটভাটার বিরুদ্ধে সোচ্চার আশরাফুল আলম হান্নানকে প্রাণনাশের হুমকি; থানায় জিডি

রামগঞ্জে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার

চাঁদাবাজির অভিযোগে লক্ষ্মীপুরে ছাত্রদল নেতা আটক

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com