সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে রামগঞ্জে ফার্মেসি মালিক গ্রেপ্তার

প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে রামগঞ্জে ফার্মেসি মালিক গ্রেপ্তার

প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে রামগঞ্জে ফার্মেসি মালিক গ্রেপ্তার

লক্ষ্মীপুরের রামগঞ্জে চিকিৎসা নিতে এসে এক প্রবাসীর স্ত্রী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ভিকটিমের দায়ের করা মামলায় অভিযুক্ত ফরিদ হোসেনকে গ্রেপ্তার করে শুক্রবার (৩ সেপ্টেম্বর) বিকেলে কারাগারে প্রেরণ করেছে পুলিশ। এর আগে (২ সেপ্টেম্বর) বৃহস্পতিবার সকালে স্থানীয় লামচর উচ্চ বিদ্যালয় সংলগ্ন ফরিদ ফার্মেসিতে ধর্ষণের শিকার হন ওই নারী।

জানা গেছে, লামচর গ্রামের সৌদি প্রবাসীর স্ত্রী শারীরিক অসুস্থতার কারণে বিভিন্ন সময়ে পার্শ্ববর্তী লামচর বাজারের ফরিদ ফার্মেসিতে আসা যাওয়া করতেন। বৃহস্পতিবার সকালে ওই ফার্মেসিতে গেলে ওই ফার্মেসি মালিক  তাকে ইনজেকশন দেওয়ার কথা বলে ফার্মেসির ভিতরের একটি নির্জন কক্ষে নিয়ে যান তাকে। এ সময় জোরপূর্বক তাকে ধর্ষণ করেন। এসময় ধর্ষিতা চিৎকার দেওয়ার চেষ্টা করলে ফরিদ তাকে মুখ চেপে ধরে বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করেন। তাৎক্ষণিক ওই নারী লোক-লজ্জার ভয়ে কাউকে কিছু না বলে বাড়িতে গিয়ে শ্বশুর-শ্বাশুড়িসহ পরিবারের লোকজনকে বিষয়টি জানায়। পরে পরিবারের সিদ্ধান্তে একই দিন সন্ধ্যায় থানায় মামলা দায়ের করেন।

রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন জানিয়েছেন, প্রবাসীর স্ত্রীর দায়ের করা মামলার ভিত্তিতে ফার্মেসি মালিক ফরিদকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আইন | অধিকার আরও সংবাদ

এ কেমন শক্রতা, দুর্বৃত্তের আগুনে পুড়লো কৃষকের ’স্বপ্ন’

লক্ষ্মীপুরে বিদেশি রিভলবারসহ ২ যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুরে নির্বাচন অফিসে দুর্বৃত্তের আগুন

অবৈধ ইটভাটার বিরুদ্ধে সোচ্চার আশরাফুল আলম হান্নানকে প্রাণনাশের হুমকি; থানায় জিডি

রামগঞ্জে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার

চাঁদাবাজির অভিযোগে লক্ষ্মীপুরে ছাত্রদল নেতা আটক

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com