সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে হাসপাতাল থেকে শিশু চুরির অভিযোগে এক নারী আটক

লক্ষ্মীপুরে হাসপাতাল থেকে শিশু চুরির অভিযোগে এক নারী আটক

লক্ষ্মীপুরে হাসপাতাল থেকে শিশু চুরির অভিযোগে এক নারী আটক

লক্ষ্মীপুরে একটি প্রাইভেট হাসপাতাল থেকে তিনদিন বয়সী এক নবজাতক শিশুকে চুরির অভিযোগে রিমা আক্তার (২০) নামে এক নারীকে আটক করেছে পুলিশ। রবিবার (০৫ সেপ্টেম্বর) দুপুরে জেলা শহরের নোভা ট্রমা এন্ড জেনারেল হসপিটাল থেকে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। আটক রিমা আক্তার সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের পোদ্দার বাজার এলাকার ব্যাপারী বাড়ীর শাহীনুর রহমানের স্ত্রী। সাংবাদিকদের কাছে তিনি দাবি করেন, এ ঘটনাটি সাজানো। তাকে ফাঁসানো হয়েছে।
পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সদর উপজেলার দালাল বাজার ইউনিয়ন পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের ব্যবসায়ী সুমন তার অন্তঃসত্ত্বা স্ত্রী সাবিনা ইসলামকে শুক্রবার সকালে নোভা ট্রমা হাসপাতালে ভর্তি করে। ওইদিন সাবিনা ইসলাম একটি পুত্র সন্তানের জন্ম দেয়। হসপিটালের দ্বিতীয় তলার ২১৫ নম্বর কক্ষে নবজাতক শিশুকে নিয়ে চিকিৎসাধীন রয়েছেন সাবরিনা। রবিবার বেলা ১১ টার দিকে এক নারী এসে শিশুটিকে ডাক্তার দেখানোর কথা বলে কোলে নিয়ে কক্ষ থেকে বের হয়ে যায়। কিছুক্ষণ শিশুকে কোলে নিয়ে ওই নারী হাসপাতালের অভ্যর্থনা কক্ষে বসে ছিলেন।
শিশুটির নানী বিষয়টি নজরদারির মধ্যে রাখেন। এর মধ্যে নবজাতককে হাসপাতাল থেকে বের করে অভিযুক্ত রিমা আক্তার রিক্সায় উঠে চলে যাবার সময় চোর বলে চিৎকার দিলে হাসপাতালের দায়িত্বরত কর্মীরা দৌড়ে এসে অভিযুক্ত নারীকে জেলা পরিষদের সামনে থেকে আটক করে। পরে পুলিশে খবর দিয়ে পুলিশ তাকে আটক করে সদর থানায় নিয়ে যায়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীন বলেন, শিশু চুরির অভিযোগে এক নারীকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

আইন | অধিকার আরও সংবাদ

এ কেমন শক্রতা, দুর্বৃত্তের আগুনে পুড়লো কৃষকের ’স্বপ্ন’

লক্ষ্মীপুরে বিদেশি রিভলবারসহ ২ যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুরে নির্বাচন অফিসে দুর্বৃত্তের আগুন

অবৈধ ইটভাটার বিরুদ্ধে সোচ্চার আশরাফুল আলম হান্নানকে প্রাণনাশের হুমকি; থানায় জিডি

রামগঞ্জে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার

চাঁদাবাজির অভিযোগে লক্ষ্মীপুরে ছাত্রদল নেতা আটক

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com