সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
তেল কম দেয়ায় রায়পুরে  তিন পেট্রল পাম্পকে জরিমানা

তেল কম দেয়ায় রায়পুরে  তিন পেট্রল পাম্পকে জরিমানা

তেল কম দেয়ায় রায়পুরে  তিন পেট্রল পাম্পকে জরিমানা

ওজন ও পরিমাপে কারচুপির অপরাধে লক্ষ্মীপুরে রায়পুর উপজেলার তিনটি পেট্রল পাম্পকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ও রায়পুর উপজেলা প্রশাসন। মঙ্গলবার বিকালে পৌর শহরের বাস টার্মিনাল ও সোনাপুর ইউনিয়নের বাসাবাড়ী এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করা হয়।
বুধবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা এক বিজ্ঞপ্তিতে জানান, শহরের মেসার্স আলী আকবর, মেসার্স শাহজাহান ও বাসাবাড়ী এলাকার মেসার্স রৌশনারা পাম্পে অভিযানে পেট্রল ও ডিজেল ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটার তেলে ৫৯০ মিলিলিটার কম দেওয়ার বিষয়টি ধরা পড়ে। এসময় তিনিটি প্রতিষ্ঠানটিকে ১৫ হাজার করে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করে বিএসটিআই। এছাড়াও ওই তিনি ফিলিং স্টেশনের ভেরিফিকেশন সনদ হালনাগাদ না থাকায় সতর্ক করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাররীন চৌধুরী এবং কুমিল্লার বিএসটিআইয়ের পরিদর্শক আনিছুর রহমানের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

আইন | অধিকার আরও সংবাদ

এ কেমন শক্রতা, দুর্বৃত্তের আগুনে পুড়লো কৃষকের ’স্বপ্ন’

লক্ষ্মীপুরে বিদেশি রিভলবারসহ ২ যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুরে নির্বাচন অফিসে দুর্বৃত্তের আগুন

অবৈধ ইটভাটার বিরুদ্ধে সোচ্চার আশরাফুল আলম হান্নানকে প্রাণনাশের হুমকি; থানায় জিডি

রামগঞ্জে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার

চাঁদাবাজির অভিযোগে লক্ষ্মীপুরে ছাত্রদল নেতা আটক

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com