সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
কমলনগরে প্রবাসীর বাড়ি থেকে টাকা ও স্বর্ণালংকার চুরি

কমলনগরে প্রবাসীর বাড়ি থেকে টাকা ও স্বর্ণালংকার চুরি

0
Share

কমলনগরে প্রবাসীর বাড়ি থেকে টাকা ও স্বর্ণালংকার চুরি

আব্দুর রহমান বিশ্বাস: লক্ষ্মীপুরের কমলনগরে হানিফ নামে এক প্রবাসীর বাড়ি থেকে টাকা স্বর্ণালংকার চুরি হয়েছে। শুক্রবার দিবাগত রাত্রে কমলনগর উপজেলার মার্টিন ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আলি আহম্মেদের বাপের বাড়িতে এ ঘটনা ঘটে। বিষয়টির সত্যতা নিশ্চিত করেন মার্টিন ইউনিয়নের ইউপি সদস্য আলি হোসেন।

এতে হানিফের প্রায় ৭০ হাজার টাকার ক্ষতি হয়েছে। প্রবাসীর পিতা আলি আহম্মেদ জানান, গতকালে তার দুই ছেলে বিদেশ থেকে টাকা পাঠান। তাদের উর্পাজনের ৪০ হাজার টাকা ও হানিফের স্ত্রীর জন্য পাঠানো ৩০ হাজার টাকা দামের ১ জোড়া কানের দুল নিয়ে যান।

ভোর বেলায় ফজরের নামাজ পড়তে উঠে তাদের ঘরের দরজা খোলা। পরে ঘরের সব রুমে খুজে দেখে ঘরের সব কিছু এলোমেলো। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তাদের ৪০ হাজার টাকা ও কানের দুলের কোন সন্ধান পায়নি। টাকা ও স্বর্ণ অলংকার চুরির ঘটনায় তারা থানাতে একটি অভিযোগ করবেন বলে জানিয়েছেন।

স্থানীয়রা জানান, গত বছর ধরে মার্টিন ইউনিয়নের বিভিন্ন জায়গায় প্রায় ১৫টি গরুসহ টাকা ও অলংকার চুরি ঘটনা ঘটেছে। এমন ঘটনার কারনে সকল মানুষের মাঝে দেখা দিয়েছে চরম আতঙ্ক।

আইন | অধিকার আরও সংবাদ

এ কেমন শক্রতা, দুর্বৃত্তের আগুনে পুড়লো কৃষকের ’স্বপ্ন’

লক্ষ্মীপুরে বিদেশি রিভলবারসহ ২ যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুরে নির্বাচন অফিসে দুর্বৃত্তের আগুন

অবৈধ ইটভাটার বিরুদ্ধে সোচ্চার আশরাফুল আলম হান্নানকে প্রাণনাশের হুমকি; থানায় জিডি

রামগঞ্জে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার

চাঁদাবাজির অভিযোগে লক্ষ্মীপুরে ছাত্রদল নেতা আটক

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com