সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুর আদালত পাড়ায় বিচারপ্রার্থীকে ছুরি মেরে লাখ টাকা ছিনতাই

লক্ষ্মীপুর আদালত পাড়ায় বিচারপ্রার্থীকে ছুরি মেরে লাখ টাকা ছিনতাই

লক্ষ্মীপুর আদালত পাড়ায় বিচারপ্রার্থীকে ছুরি মেরে লাখ টাকা ছিনতাই

লক্ষ্মীপুর জেলা জজ আদালত পাড়ায় নোমান হোসেন দুলাল নামে এক বিচারপ্রার্থীর হাতে ছুরি দিয়ে আঘাত করে এক লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আদালতে উপস্থিত বিচারপ্রার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পরপরই আদালত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন কোর্ট পুলিশ পরিদর্শক দুলাল কিশোর মজুমদার।

আহত দুলাল সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের নন্দীগ্রামের মৃত আবদুস সাত্তারের ছেলে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীরা জানায়, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে সোমবার পারিবারিক বিরোধ নিষ্পত্তির তারিখ ছিল। এ লক্ষে সকালে দুলাল ও তার ভাই বেলায়েত হোসেন রিপন আদালতে আসেন। বিরোধ নিষ্পত্তির ঘটনায় পূর্ব নির্ধারিত আড়াই লাখ টাকা ছিল তাদের সঙ্গে। এর মধ্যে দুলালের কাছে ১ লাখ ও রিপনের কাছে দেড় লাখ টাকা ছিল। ঘটনার সময় টয়লেটে গেলে অজ্ঞাত পরিচয়ের দুইজন লোক দুলালের ওপর হামলা ও প্যান্টের পেছন পকেটে থাকা টাকা নিয়ে যাওয়ার চেষ্টা করে।

এতে দুলাল চিৎকার দিয়ে উঠে ও তাদের বাধা দেয়। একপর্যায়ে ছুরি দিয়ে হাতে আঘাত করে হামলাকারীরা দুলালের কাছ থেকে টাকাগুলো নিয়ে পালিয়ে যায়। পরে রিপনসহ আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। হামলায় তিনি মাথায়ও আঘাত পেয়েছে।

ভুক্তভোগী নোমান হোসেন দুলাল বলেন, আমার ওপর হামলা করে টাকা নিয়ে যেতে চেয়েছিল। কিন্তু না পেরে আমার হাতে ছুরি দিয়ে আঘাত করে। একপর্যায়ে আমার পকেটে থাকা টাকা নিয়ে হামলাকারীরা পালিয়ে যায়।
কোর্ট পুলিশ পরিদর্শক দুলাল কিশোর মজুমদার বলেন, আহত দুলালকে নিয়ে এসে প্রত্যক্ষদর্শীরা ঘটনাটি আমাকে জানিয়েছে। আমি তাৎক্ষণিক আদালত এলাকায় নিরাপত্তা জোরদার করেছি।
সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, ভুক্তভোগীরা থানায় এসেছেন। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

লক্ষ্মীপুর জজ আদালতের আইনজীবী রাসেল মাহমুদ মান্না বলেন, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। এর আগে এমন ধরনের কোনো ঘটনা ঘটেনি। ঘটনার পরপরই বিষয়টি আমরা কোর্ট পুলিশ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানিয়েছি।

আইন | অধিকার আরও সংবাদ

এ কেমন শক্রতা, দুর্বৃত্তের আগুনে পুড়লো কৃষকের ’স্বপ্ন’

লক্ষ্মীপুরে বিদেশি রিভলবারসহ ২ যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুরে নির্বাচন অফিসে দুর্বৃত্তের আগুন

অবৈধ ইটভাটার বিরুদ্ধে সোচ্চার আশরাফুল আলম হান্নানকে প্রাণনাশের হুমকি; থানায় জিডি

রামগঞ্জে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার

চাঁদাবাজির অভিযোগে লক্ষ্মীপুরে ছাত্রদল নেতা আটক

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com