সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
রায়পুরে প্রবাসীর বাড়িতে ডাকাতি ১২ লাখ টাকার মালামাল লুট

রায়পুরে প্রবাসীর বাড়িতে ডাকাতি ১২ লাখ টাকার মালামাল লুট

রায়পুরে প্রবাসীর বাড়িতে ডাকাতি ১২ লাখ টাকার মালামাল লুট

লক্ষ্মীপুরের রায়পুরে এক সৌদিআরব প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) ভোর ৪টার সময় উপজেলার কেরোয়া ইউপির মধ্য কেরোয়া গ্রামের হানিফ মিয়ারজির বাড়িতে এঘটনা ঘটে। গত বছরের একই বাড়িতে সেপ্টেম্বর মাসেও একবার ডাকাতির চেষ্টা করা হয়েছিলো। এঘটনায় ইউপি চেয়ারম্যান ও থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
প্রবাসি রিয়েল মিয়াজী বাবা হানিফ মিয়াজি (৬৫) বলেন, বাড়ির কলাপসিবল গেট বন্ধ করে পরিবারের সবাই ঘুমিয়ে পড়ি। বারান্দার গ্রীল কেটে ১০-১৫ জনের ডাকাত দল ঘরের ভিতর এসে ৩টি কক্ষে ঢুকে অস্রের মুখে সবাইকে জিম্মি করে নগদ ২ লাখ ৫০ হাজার টাকা, ৮ ভরি স্বর্ণালঙ্কার, ৩টি মোবাইল ফোন ও মালামালসহ প্রায় ১২ লাখ টাকার মালমাল লুট করে নিয়ে যায়। এসময় বাধা দিলে এক গৃহবধুকে আহত করেছে।।
এঘটনায় প্রবাসীর বাবা  হানিফ মিয়াজি বাদী হয়ে অজ্ঞাত ১০ থেকে ১৫ জনকে আসামি করে মামলা দায়েরর প্রস্তুতি নিয়েছেন।।
রায়পুর থানার এসআই ও কেরোয়া ইউপির বিট পুলিশিংয়ে কর্তব্যরত মোঃ জাহাঙ্গির আলম  জানান, ডাকাতি হওয়া বাড়ি আমি পরিদর্শন করেছি। আমরা চেষ্টা করছি ডাকাতদের আটক ও লন্ঠিত মালামাল উদ্ধার করতে। এঘটনায় মোঃ আজাদ নামের এক যুবকে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় নিয়ে আসা হয়েছে।

আইন | অধিকার আরও সংবাদ

এ কেমন শক্রতা, দুর্বৃত্তের আগুনে পুড়লো কৃষকের ’স্বপ্ন’

লক্ষ্মীপুরে বিদেশি রিভলবারসহ ২ যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুরে নির্বাচন অফিসে দুর্বৃত্তের আগুন

অবৈধ ইটভাটার বিরুদ্ধে সোচ্চার আশরাফুল আলম হান্নানকে প্রাণনাশের হুমকি; থানায় জিডি

রামগঞ্জে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার

চাঁদাবাজির অভিযোগে লক্ষ্মীপুরে ছাত্রদল নেতা আটক

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com