সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
বেগমগঞ্জের ইউপি নির্বাচনকে কেন্দ্র করে লক্ষ্মীপুরের পূর্বাঞ্চলে সন্ত্রাসীদের আনাগোনা বেড়েছে

বেগমগঞ্জের ইউপি নির্বাচনকে কেন্দ্র করে লক্ষ্মীপুরের পূর্বাঞ্চলে সন্ত্রাসীদের আনাগোনা বেড়েছে

বেগমগঞ্জের ইউপি নির্বাচনকে কেন্দ্র করে লক্ষ্মীপুরের পূর্বাঞ্চলে সন্ত্রাসীদের আনাগোনা বেড়েছে

দ্বিতীয়ধাপের ইউপি নির্বাচনে সারাদেশের ন্যায় নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ৪নং ইউনিয়নে ভোট হবে আগামী ১১ নভেম্বর। মঙ্গলবার প্রার্থীদের প্রচার প্রচারণা শেষ হলেও নির্বাচনী আমেজের সাথে আতঙ্ক বিরাজ করছে বেশিরভাগ মানুষের মাঝে। বেগমগঞ্জের আলাইয়ারপুর ও আমানউল্যাহপুর ইউনিয়নের সীমান্ত ঘেঁষা লক্ষ্মীপুর সদর উপজেলার ১০নং চন্দ্রগঞ্জ ইউনিয়ন।

জানা যায়, বেগমগঞ্জের অনেক ব্যবসায়ী চন্দ্রগঞ্জ বাজারে ব্যবসা ও বসবাস করেন। তাই এ ধাপের নির্বাচনে লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানাধীন কোন ইউনিয়নে নির্বাচন না হলেও বেগমগঞ্জের দুইটি ইউনিয়ন আলাইয়ারপুর ও আমানউল্যাহপুর ইউপির চেয়ারম্যান, মেম্বার প্রার্থীদের ভোটের প্রচারণা চলছে চন্দ্রগঞ্জে। এদিকে বেগমগঞ্জের এই দুই ইউনিয়নের ভোটকে কেন্দ্র করে সন্ত্রাসীদের আনাগোনা বেড়েছে সীমান্তবর্তী লক্ষ্মীপুর সদরের চন্দ্রগঞ্জ বাজারসহ আশপাশের এলাকায়।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয়রা জানায়, বিগত কয়েক বছরে বিভিন্ন সময় হত্যা, সন্ত্রাস, অগ্নিসংযোগসহ বিভিন্ন নাশকতা মামলার আসামিরা জামিনে বের হয়ে এখন প্রকাশ্য অবস্থান করছে চন্দ্রগঞ্জসহ পার্শ্ববর্তী এলাকাগুলোতে। এসব সন্ত্রাসীরা বেগমগঞ্জসহ আসন্ন ইউপি নির্বাচনকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলার অবনতি ঘটানোর সম্ভাবনা রয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হক জানান, বেগমগঞ্জের নির্বাচনকে কেন্দ্র করে লক্ষ্মীপুরে যাতে কোনো ধরণের বিশৃঙ্খলা বা নাশকতা করতে না পারে। তার জন্য পুলিশ সজাগ রয়েছে।

আইন | অধিকার আরও সংবাদ

এ কেমন শক্রতা, দুর্বৃত্তের আগুনে পুড়লো কৃষকের ’স্বপ্ন’

লক্ষ্মীপুরে বিদেশি রিভলবারসহ ২ যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুরে নির্বাচন অফিসে দুর্বৃত্তের আগুন

অবৈধ ইটভাটার বিরুদ্ধে সোচ্চার আশরাফুল আলম হান্নানকে প্রাণনাশের হুমকি; থানায় জিডি

রামগঞ্জে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার

চাঁদাবাজির অভিযোগে লক্ষ্মীপুরে ছাত্রদল নেতা আটক

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com