সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
কমলনগরে ইউপি নির্বাচনী এলাকা থেকে অস্ত্রসহ দুই যুবক আটক

কমলনগরে ইউপি নির্বাচনী এলাকা থেকে অস্ত্রসহ দুই যুবক আটক

কমলনগরে ইউপি নির্বাচনী এলাকা থেকে অস্ত্রসহ দুই যুবক আটক

লক্ষ্মীপুরের কমলনগরে ইউপি নির্বাচন মাঠে মানুষকে ভয়ভীতি প্রর্দশনের সময় অস্ত্রসহ দুই যুবককে আটক করে পুলিশে দিয়েছে জনতা। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে কমলনগর উপজেলার চরলরেন্স ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মাঝিরপুত মসজিদ এলাকা হতে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো-চর লরেন্স ফখরুল ইসলাম দুলালের (জাপানি)ছেলে মুইনুল ইসলাম প্রদীপ, একই এলাকার হুমায়ুন কবিরের ছেলে মো. নাদিম। দুজনই উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের সদস্য বলে জানা যায়।

তবে আটকদের পরিবারের দাবি বাড়ি থেকে ধরে নিয়ে স্থানীয় প্রতিপক্ষ মেম্বার প্রার্থীর লোকজন মারধর করে তাদের হাতে একটি পিস্তল ধরিয়ে দিয়ে পুলিশে খবর দেয়। এ ঘটনায় বুধবার বিকেল পর্যন্ত আটকৃতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছিল।

স্থানীয় সুত্রে জানা যায়, ১১ নভেম্বর দ্বিতীয় দফার ইউপি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে কমলনগরের ৪ ইউনিয়নে। ওই নির্বাচনে চরলরেন্স ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে মুরাদ হোসেন (ফুটবল) ও নাসির উদ্দিন (তালা) প্রতিদ্বন্দ্বিতা করছেন। মুরাদের পক্ষ হয়ে মাঠে নেমেছিল প্রদ্বীপ ও নাদিম।

জেলা পরিষদের সদস্য গিয়াস মোল্লা বলেন, তার ভাই চরলরেন্স ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য হিসেবে ভোট করছেন। এখন প্রতিপক্ষের লোকজন আমার ভাইকে হারাতে এলাকায় অস্ত্রের মহড়া ও আমাকে মেরে ফেলার হুমকি দিয়ে আসছে। ঘটনার সময় আমাকে লক্ষ করে গুলি ছুড়ে। গুলির আওয়াজে স্থানীয়রা একত্রিত হয়ে তাদের অস্ত্রসহ আটক করে। পরে পুলিশ গিয়ে তাদেরকে একটি দেশীয় পিস্তলসহ আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় তিনি বাদি হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছেন।

এদিকে প্রদ্বীপের বাবা জাপানী দুলাল ও নাদিমের মা সেলিনা বেগম দাবি করছেন, তাদের ছেলেদেরকে বাড়ি হতে ডেকে নিয়ে ঘটনাস্থলে গিয়াস মোল্লা ও তার লোকজন এলাপাতাড়ি মারধর করে তাদের হাতে অস্ত্র ধরিয়ে দিয়ে পুলিশে খবর দেয়। তারা প্রকৃত ঘটনা উৎঘাটন করে দুষিদের শাস্তি দাবি করছেন।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোসলেহ উদ্দিন জানান, খবর পেয়ে একটি অস্ত্রসহ দুইজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আইন | অধিকার আরও সংবাদ

এ কেমন শক্রতা, দুর্বৃত্তের আগুনে পুড়লো কৃষকের ’স্বপ্ন’

লক্ষ্মীপুরে বিদেশি রিভলবারসহ ২ যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুরে নির্বাচন অফিসে দুর্বৃত্তের আগুন

অবৈধ ইটভাটার বিরুদ্ধে সোচ্চার আশরাফুল আলম হান্নানকে প্রাণনাশের হুমকি; থানায় জিডি

রামগঞ্জে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার

চাঁদাবাজির অভিযোগে লক্ষ্মীপুরে ছাত্রদল নেতা আটক

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com