সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
রায়পুরে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলা আহত-১০

রায়পুরে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলা আহত-১০

রায়পুরে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলা আহত-১০

লক্ষ্মীপুরের রায়পুরে তৃতীয় দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে কার্যালয় ভাংচুরসহ স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর ওপর নৌকা চেয়ারম্যান প্রার্থীর কর্মীদের হামলার অভিযোগ উঠেছে। এসময় আরো প্রায় ১০ কর্মী আহত হয়েছে। আহত প্রার্থী রাতেই হামলার ঘটনাটি সংশ্লিষ্ট রির্টানিং কর্মকর্তা, ইউএনও, এসিল্যান্ড, ওসিকে জানালে তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এছাড়াও কেরোয়া ইউপিতে একইদিন পৃথকস্থানে নৌকার পক্ষের কর্মীরা ইসলামী আন্দোলনের (হাতপাখা) ও সোনাপুর ইউপিতে জাপার (লাঙ্গল) প্রার্থীর কর্মীদের উপর হামলা হয় বলে অভিযোগ। শনিবার (১৩ নভেম্বর) বিকালে উপজেলার কেরোয়া ইউপির মীরগঞ্জ সড়কের পুর্ব কেরোয়া গ্রামের মানছন পাটোয়ারী বাড়ির সামনে বঙ্গবন্ধু পাঠাগারের নির্বাচনী অফিসে এসব অভিযোগ করেন। আ.লীগের বিদ্রোহী স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. বাবুল পাটোয়ারী।

তিনি স্থানীয় গণমাধ্যম কর্মীদের কাছে অভিযোগ করে বলেন, দুপুরে লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত দুই স্কুল ছাত্রীর রায়পুরের লুধুয়া গ্রামে জানাজা শেষে ওয়াজ উদ্দিনের পুলের সামনের মসজিদে আসরের নামাজ শেষ করে গনসংযোগ করছিলেন। সন্ধ্যায় তার কাছে সংবাদ আসে নির্বাচনী কার্যালয়ে সন্ত্রাসী হামলা করে নৌকার সমর্থকেরা। তখন ঘটনাস্থলে পৌঁছলে তার উপর মোটরসাইকেল তুলে দিয়ে আহত করে। এসময় তার ৫/৬ জন কর্মীকেও মারধর করা হয়।

পরে তিনিসহ আহতরা রায়পুর সরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। আরো আহত ৪ জন হাসপাতাল ভর্তি রয়েছেন। তিনি জানান, হামলার নির্দেশকারী অপর চেয়ারম্যান প্রার্থী শাহিনুর বেগম রেখা ও তার দলবল। আহত স্বতন্ত্র প্রার্থী বাবুল বলেন, আমি ছোট বেলা থেকেই আওয়ামীলীগের সাথে জড়িত। বর্তমানে ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য। নির্বাচনকে কেন্দ্র করে হামলা হবে, প্রাণ নাশের হুমকি দিবে এটা কোন ভাবেই মেনে নেওয়া যায় না।

তিনি আরও বলেন, নির্বাচনে অর্থ দিয়ে নৌকা নিয়ে আসা চেয়ারম্যান প্রার্থী তার পরাজয় নিশ্চিত বুঝতে পেরে আমাকে নির্বাচন থেকে সরিয়ে দিতে চাইছেন। আর এ কারণে তিনি আমাকে প্রাণনাশের হুমকি দিচ্ছেন। বর্তমানে নৌকার চেয়ারম্যান প্রার্থীর সন্ত্রাসীদের ভয়ে তিনি এবং তার পরিবার নিরাপত্তারহীনতার মধ্যে রয়েছেন।

তাই এক সময়ের আতঙ্কের জনপদ রায়পুর উপজেলা এই ইউনিয়নের নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারি বৃদ্ধির পাশাপাশি নির্বাচন কর্মকর্তার সুদৃষ্টি প্রত্যাশা করনে। এ হামলার সঙ্গে জড়িতদের আইনের আওতায় নিয়ে এসে নির্বাচনের পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান তিনি। রায়পুর কেরোয়া ইউনিয়নের রির্টানিং কর্মকর্তা ও শিক্ষা অফিসার মোঃ মোস্তাক আহম্মদ বলেন,আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী বাবুল পাটোয়ারীর লিখিত অভিযোগ গ্রহন করে ওসিকে ব্যবস্থা নেয়ার অনুরোধ জানানো হয়েছে।

আইন | অধিকার আরও সংবাদ

এ কেমন শক্রতা, দুর্বৃত্তের আগুনে পুড়লো কৃষকের ’স্বপ্ন’

লক্ষ্মীপুরে বিদেশি রিভলবারসহ ২ যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুরে নির্বাচন অফিসে দুর্বৃত্তের আগুন

অবৈধ ইটভাটার বিরুদ্ধে সোচ্চার আশরাফুল আলম হান্নানকে প্রাণনাশের হুমকি; থানায় জিডি

রামগঞ্জে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার

চাঁদাবাজির অভিযোগে লক্ষ্মীপুরে ছাত্রদল নেতা আটক

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com