সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে অস্ত্র নিয়ে এক ছাত্রীকে অপহরণ করতে গিয়ে ৫ কিশোর ও যুবক আটক

লক্ষ্মীপুরে অস্ত্র নিয়ে এক ছাত্রীকে অপহরণ করতে গিয়ে ৫ কিশোর ও যুবক আটক

লক্ষ্মীপুরে অস্ত্র নিয়ে এক ছাত্রীকে অপহরণ করতে গিয়ে ৫ কিশোর ও যুবক আটক

লক্ষ্মীপুরে অস্ত্র নিয়ে মাদরাসার এক ছাত্রীকে অপহরণ করতে গিয়ে ৫ কিশোর ও যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। এ সময় তাদের কাছ থেকে একটি পাইপগান ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।

শনিবার (২০ নভেম্বর) রাত ৯টার দিকে জেলার সদর উপজেলার চরশাহী ইউনিয়নের দাসের দিঘির পাড় এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউয়িনের বসুদুহিতা গ্রামের মো. আলীর পুত্র মো. রাসেল (২২), দেওপাড়া গ্রামের সামছুল হুদার পুত্র রবিউল আলম (১৯), নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মোহাম্মদপুর গ্রামের মৃত মাহফুজুর রহমানের পুত্র মো. আরিফ (২৪), মো. হায়দারের পুত্র মো. শাওন (২০) ও শহীদুল ইসলামের পুত্র মোরশেদ আলম (২৪)।

স্থানীয় রাজাপুর ফাতিহা মোহম্মদীয়া দাখিল মাদরাসার নবম শ্রেণীর এক ছাত্রীকে অপহরণ করতে তারা ও-ই ছাত্রীর বাড়িতে হানা দেয়।

চরশাহী ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ড সদস্য (মেম্বার) ইব্রাহিম হোসেন বাবলু বলেন, তিনটি সিএনজি অটোরিক্সা যোগে প্রায় ১৫ জন অজ্ঞাত লোক অস্ত্রেরমূখে জিম্মি করে কিশোরীকে নিয়ে যায়।

পরে প্রতিবেশীদের সাথে নিয়ে তাদের পেছনে ধাওয়া করে বাড়ির থেকে প্রায় ৩ কিলামিটার দূরে দাসের দিঘিরপাড় এলাকায় স্থানীয়দের সহযোগীতায় একটি সিএনজিকে আটক করতে সক্ষম হয়। সেখান থেকে তার মেয়েকে উদ্ধার করা হয়েছে।

একটি সিএনজি আটক করা সম্ভব হয়েছে। ওই সিএনজিতে মেয়ে এবং ৫জন অপহরণকারী ছিলো। তাৎক্ষণিক পুলিশে খবর দিলে পুলিশ তাদের আটক করে।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে ফজলুল হক ও থানার পরিদর্শক (তদন্ত) বেলায়েত হোসেন জানান, এক কিশোরী মেয়েকে অপহরণ করে নিয়ে যাবার সময় ৫ জন অপহরণকারীকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে একটি পাইপগান ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। অপহরণের শিকার মেয়েটিকেও উদ্ধার করা হয়েছে।

আইন | অধিকার আরও সংবাদ

এ কেমন শক্রতা, দুর্বৃত্তের আগুনে পুড়লো কৃষকের ’স্বপ্ন’

লক্ষ্মীপুরে বিদেশি রিভলবারসহ ২ যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুরে নির্বাচন অফিসে দুর্বৃত্তের আগুন

অবৈধ ইটভাটার বিরুদ্ধে সোচ্চার আশরাফুল আলম হান্নানকে প্রাণনাশের হুমকি; থানায় জিডি

রামগঞ্জে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার

চাঁদাবাজির অভিযোগে লক্ষ্মীপুরে ছাত্রদল নেতা আটক

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com