লক্ষ্মীপুরে মো. মোহন (১৫) নামের এক কিশোর অটো চালককে হত্যা করে তার অটোরিকসাটি ছিনতাই করেছে দুর্বৃত্তরা। সোমবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে জেলার সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরভূতা গ্রামের একটি খালপাড় থেকে তার মৃতদেহটি উদ্ধার করে পুলিশ। মোহন পাশর্^বর্তী তেওয়ারীগঞ্জ ইউনিয়নের শহরকসবা গ্রামের আলাউদ্দিনের পুত্র। তার ব্যাটারী চালিত অটোরিকসাটি নিখোঁজ রয়েছে।
স্থানীয়রা জানায়, সকালে একটি খালপাড়ে লোকজন মোহনের মৃতদেহ দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। মোহন তার প্রতিবেশী শামছুলের অটোরিকসা ভাড়ায় চালাতো।
মোহনের মা খুকি বেগম জানান, তার ছেলে অটোরিকসা চালিয়ে প্রতিরাতে রাতে বাড়ি ফিরে যেত। কিন্তু রবিবার সন্ধ্যায় পর থেকে সে আর বাড়িয়ে ফিরে যায়নি। সকালে তার মৃতদেহ পাওয়ার খবর শোনেন তিনি। কেউ তার অটোরিকসা ছিনিয়ে নিতে তাকে হত্যা করেছে বলে দাবি করেন তিনি।
সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শিপন বড়–য়া বলেন, লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। মোহনকে হত্যা করে তার অটোরিকসাটি ছিনিয়ে নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।



0Share