সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
স্বর্ণালংকার নিয়ে উধাও হওয়া সেই কারিগর গ্রেপ্তার

স্বর্ণালংকার নিয়ে উধাও হওয়া সেই কারিগর গ্রেপ্তার

স্বর্ণালংকার নিয়ে উধাও হওয়া সেই কারিগর গ্রেপ্তার

লক্ষ্মীপুরের রামগতিতে কাঁনন স্বর্ণ শিল্পালয়ে চুরি হওয়া স্বর্ণাংকার নিয়ে উধাও হওয়া সেই কারিগর পলাশ হালদার কে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৬ নভেম্বর) দুপুরে কারিগর পলাশ হালদার কে আদালতে সোপর্দ করা হয়েছে।এরআগে বৃহস্পতিবার সকালে মানিকগঞ্জের শিবালয় উপজেলায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এরআগে বুধবার (২৭ অক্টোবর) বিকেলে উপজেলার রামগতি বাজারস্থ মীর রোডে কাঁনন স্বর্ণ শিল্পালয়ে এ চুরির ঘটনা ঘটেছিল। এসময় ১৫-২০ ভরি স্বর্ণাংকার চুরি হয়েছে বলে জানায় ভুক্তভোগী। পরে তার বিরুদ্ধে একটি চুরির মামলা দায়ের করা হয়।

কাঁনন স্বর্ণ শিল্পালয়ের সত্বাধিকারী দুর্লভ সাহা জানান, আমার দোকানে সাজানো প্রায় ১৫-২০ ভরি স্বর্ণাংকার তালা ভেঙ্গে লুট করে কারিগর পলাশ নিখোঁজ হয়। তাকে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি। অবশেষে রামগতি থানা পুলিশের সহযোগিতায় নিখোঁজ হওয়া কারিগরকে গ্রেপ্তার করে চুরি হওয়া স্বর্ণাংকার উদ্ধার করা হয়েছে।এজন্য আমি পুলিশ বাহিনীর প্রতি চিরকৃতজ্ঞ।

থানা সূত্রে জানা যায়, রামগতি থানা পুলিশ কর্তৃক মানিকগঞ্জ জেলার শিবালয় থানা এলাকায় অভিযান পরিচালনা করে চুরি হওয়া স্বর্ণাংকার থেকে ১৩ ভরি ০৬ আনা স্বর্ণালংকার ও রূপা ০৪ ভরি ১৩ আনা উদ্ধার ও আসামী পলাশ হালদার গ্রেফতার করা হয়েছে।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বিষয়টি নিশ্চিত করে বলেন, দুইবার অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। ভুক্তভোগীর তথ্য মতে চুরি হওয়া অধিকাংশ স্বর্ণাংকার জব্দ তালিকায় রয়েছে। কিছু স্বর্ণাংকার কারিগরের প্রমিকাকে উপহার দিয়েছে বলে জানায় গ্রেপ্তার হওয়া পলাশ হালদার।

রামগতি সংবাদ আরও সংবাদ

রামগতিতে সড়কের পাশে বালুর স্তূপ, দুর্ঘটনার আশঙ্কা- জনভোগান্তি চরমে

কালভার্ট সংস্কার না করে সিসি ঢালাই দিলে দীর্ঘস্থায়ী সমস্যা ও দুর্ভোগে পরবে বাজারবাসী

গ্রেটার নোয়াখালীর দুঃখ দূর করতে নদী দখলমুক্ত করা হবে: পানি সম্পদ মন্ত্রী

রামগতিতে স্ত্রীকে কুপিয়ে জখম, স্বামী গ্রেপ্তার

রামগতিতে আটক ৪ ছিনতাইকারী কারাগারে

দৃশ্যমান হচ্ছে রামগতির বড়খেরী ইউনিয়নের টেকসই বেড়িবাঁধ নির্মাণ কাজ

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com