সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
রামগঞ্জ ছাত্রলীগ নেতা হত্যা মামলার প্রধান আসামির মৃত্যু

রামগঞ্জ ছাত্রলীগ নেতা হত্যা মামলার প্রধান আসামির মৃত্যু

রামগঞ্জ ছাত্রলীগ নেতা হত্যা মামলার প্রধান আসামির মৃত্যু

রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে সংঘর্ষের ঘটনায় ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হত্যা মামলার প্রধান আসামি মাসুদ আলম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার ভোররাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। জেলা কারাগারের জেলার মো. শাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

শাখাওয়াত হোসেন জানান, গত ৩০ নভেম্বর সজীব হত্যা মামলার আসামি মাসুদ আলমকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়। তখনো তিনি গুরুতর আহত ছিলেন। পরে ১ ডিসেম্বর চিকিৎসার জন্য প্রথমে সদর হাসপাতালে, পরে কুমিল্লা মেডিকেলে পাঠানো হয়। মাসুদের অবস্থার অবনতি হওয়ায় ওই দিন রাতে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সেখানে আট দিন ভর্তি থাকার পর চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোররাতে মারা যান মাসুদ। রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, মাসুদ আলম ছিলেন সজীব হত্যা মামলার প্রধান আসামি। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার করে ৩০ নভেম্বর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। উল্লেখ্য, গত ২৮ নভেম্বর তৃতীয় দফায় ভোটের দিন বিকেল পৌনে ৪টার দিকে ইছাপুর ইউপি নির্বাচনে নয়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের বাইরে আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী শাহেনাজ আক্তার ও বিদ্রোহী চেয়ারম্যান পদপ্রার্থী আমির হোসেন খানের সমর্থকদের মধ্যে কথা-কাটাকাটি হয়।

একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাজ্জাদ হোসেন সজীব গুরুতর আহত হন। আহত হন মাসুদ আলমও। পরে ওই দিন সন্ধ্যায় গুরুতর আহত অবস্থায় সজীবকে ঢাকায় নেওয়ার পথে পথিমধ্যে মারা যান তিনি। এ ঘটনায় পরদিন নিহত ছাত্রলীগ নেতা সজীব হোসেনের বোন বাদী হয়ে রামগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় মাসুদ আলম, বিজয়ী চেয়ারম্যান আমির হোসেন খানসহ ২২ জনের নাম উল্লেখ করে আরও ২০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

আইন | অধিকার আরও সংবাদ

এ কেমন শক্রতা, দুর্বৃত্তের আগুনে পুড়লো কৃষকের ’স্বপ্ন’

লক্ষ্মীপুরে বিদেশি রিভলবারসহ ২ যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুরে নির্বাচন অফিসে দুর্বৃত্তের আগুন

অবৈধ ইটভাটার বিরুদ্ধে সোচ্চার আশরাফুল আলম হান্নানকে প্রাণনাশের হুমকি; থানায় জিডি

রামগঞ্জে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার

চাঁদাবাজির অভিযোগে লক্ষ্মীপুরে ছাত্রদল নেতা আটক

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com