সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
কমলনগরে জমি নিয়ে বিরোধে দুই ভায়েরা ভাইয়ের ঝগড়ায় আহত-৬

কমলনগরে জমি নিয়ে বিরোধে দুই ভায়েরা ভাইয়ের ঝগড়ায় আহত-৬

কমলনগরে জমি নিয়ে বিরোধে দুই ভায়েরা ভাইয়ের ঝগড়ায় আহত-৬

লক্ষ্মীপুরের কমলনগরে জমি নিয়ে বিরোধের জের ধরে দুই ভায়েরা ভাইয়ের ঝগড়ায় উভয় পক্ষের ৬ জন আহত হয়েছে। সোমবার সকালে উপজেলার তোরাবগঞ্জ  বাজার এলাকার অদুদ মাস্টার বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় দুপক্ষের মারামারিতে মোঃ শাহজাহান ও মাস্টার আবু বকর ছিদ্দিকসহ ৬ জন আহত হয়। আহতদের মধ্যে মোঃ শাহজাহানকে নোয়াখালী সদর হাসপাতাল এবং মাস্টার আবু বকর ছিদ্দিককে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। শাহজাহান ও মাস্টার আবু বকর ছিদ্দিক পরস্পর ভায়েরা ভাই।

স্থানীয় ভাবে জানা যায়, মরহুম আবদুল অদুদ মাস্টারের মেয়েদের মধ্যে বন্টনকৃত জমি নিয়ে দীর্ঘ বহু বছর যাবত বিরোধ চলে আসছে। এ নিয়ে উভয় পক্ষের একাধিক মামলা রয়েছে এবং শালিশ বৈঠক হয়েছে। ঘটনার সময় মাষ্টার আবু বকর ছিদ্দিক তার দুই ছেলে ডা. দাউদ সিদ্দিকী ও ডা. মাসুদ সিদ্দিকীকে নিয়ে তোরাবগঞ্জ বাজারে তাদের বিরোধকৃত ওয়ারিশী সম্পত্তিতে ঘর নির্মাণ করতে গেলে ভায়েরা ভাই শাহজাহান,  স্ত্রী স্বপ্না আক্তার এবং ছেলে রাকিবুল হাসানদের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে ঝগড়া বেঁধে যায়। এসময় মাস্টার আবু বকর ছিদ্দিক কানে এবং মোঃ শাহজাহানের চোখে মারাত্মক জখমসহ উভয় পক্ষের আরো ৪ জন আহত হয়।

এ ঘটনায় উভয় পক্ষ পরস্পর বিরোধী বক্তব্য দিয়ে মামলার প্রস্তুতির কথা জানিয়েছে।

মাস্টার আবু বকর ছিদ্দিকের ছেলে ডা. দাউদ ছিদ্দিকি সাংবাদিকদের জানান, স্থানীয় তোরাবগঞ্জ বাজারে তাদের নানার ওয়ারিশী সম্পত্তিতে দোকানঘর নির্মাণ করতে গেলে খালু শাহজাহান লোকজন নিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে তার বাবার কান ছিড়ে যায়।

অন্যদিকে শাহজাহানের ছেলে মো, রাকিব হোসেন জানান, তাদের ওয়ারিশী জমিতে দীর্ঘ দিন থেকে দোকানঘর নির্মাণ করার চেষ্টা করে আবু বকর ছিদ্দিক। এতে তারা আদালতের স্মরণাপন্ন হলে আদালত স্থিতিয়াবস্থায় বজায় রাখতে ওই জমিতে ১৪৪ ধারা জারি করে। সোমবার ১৪৪ধারা ভঙ্গ করে দোকানঘর নির্মাণ করার চেষ্টা করলে তারা বাঁধা দেয়। এতে দাউদ তার ভাই মাসুদ মোটরসাইকেলের চাবি দিয়ে তার বাবার চোখ নষ্ট করে দেয়।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোসলেহ উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।  অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আইন | অধিকার আরও সংবাদ

এ কেমন শক্রতা, দুর্বৃত্তের আগুনে পুড়লো কৃষকের ’স্বপ্ন’

লক্ষ্মীপুরে বিদেশি রিভলবারসহ ২ যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুরে নির্বাচন অফিসে দুর্বৃত্তের আগুন

অবৈধ ইটভাটার বিরুদ্ধে সোচ্চার আশরাফুল আলম হান্নানকে প্রাণনাশের হুমকি; থানায় জিডি

রামগঞ্জে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার

চাঁদাবাজির অভিযোগে লক্ষ্মীপুরে ছাত্রদল নেতা আটক

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com