সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
ফেনী থেকে নিখোঁজ লক্ষ্মীপুরের বরকতের সন্ধান চায় পরিবার

ফেনী থেকে নিখোঁজ লক্ষ্মীপুরের বরকতের সন্ধান চায় পরিবার

ফেনী থেকে নিখোঁজ লক্ষ্মীপুরের বরকতের সন্ধান চায় পরিবার

চট্টগ্রাম থেকে লক্ষ্মীপুরের বাড়িতে আসার পথে প্রশাসনের পরিচয় দিয়ে তুলে নেয়া বরকত উল্যাহ নামের এক যুবকের সন্ধান চায় তার পরিবার।

পুলিশ পরিচয়ে তাকে ফেনী থেকে তুলে নেওয়ার অভিযোগ এনে সংবাদ সম্মেলনে অভিযোগ করেছে ভুক্তভোগীর পরিবার।

বুধবার (২২ ডিসেম্বর) বিকেলে বরকতের সন্ধান চেয়ে জেলা শহরের একটি পত্রিকা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করে তার মা সালেহা বেগম। এসময় বরকতের বড় ভাই সালাহ উদ্দিন ও বোন বিউটি বেগম উপস্থিত ছিলেন।

বরকতের মা সালেহা বেগম অভিযোগ করে জানান, ফেনী থেকে নিখোঁজ হওয়া বরকতের বিষয়ে জিডির আবেদন করলেও তা গ্রহণ করেনি পুলিশ।

বরকত সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের বিরাহিমপুর গ্রামের মৃত সুলতান আহমদের ছেলে এবং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক।

সংবাদ সম্মেলনে বরকতের মা সালেহা বেগম বলেন, বরকত প্রায় দুই বছর ওমান ছিল। সেখান থেকে এসে চট্টগ্রামে গার্মেন্টসের মালামাল কিনে বিক্রি করতো। রোববার (১৯ ডিসেম্বর) রাতে সে রিজার্ভ একটি গাড়ি দিয়ে লক্ষ্মীপুর আসছিল। কিন্তু ফেনী থেকে কে বা কারা তাকে তুলে নিয়ে গেছে। আত্মীয়-স্বজনদের বাড়িতে খোঁজ নিয়েও তাকে পাওয়া যায়নি।

বরকতের বোন বিউটি বেগম বলেন, ঘটনার সময় রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে বরকত আমাকে ফোন দিয়েছে। সে তখন বলেছে রিজার্ভ গাড়ি থেকে পুলিশ পরিচয়ে তাকে নামিয়ে নেওয়া হয়েছে। এরপর থেকে তার ফোন বন্ধ।

বরকতের বড়ভাই সালাহ উদ্দিন বলেন, তিনদিন ধরে আমার ভাইকে কোথাও খুঁজে পাচ্ছি না। চন্দ্রগঞ্জ থানায় জিডি করতে গেলেও পুলিশ নেয়নি। আমাদেরকে থানা থেকে বের করে দিয়েছে। আমার ভাই অপরাধী হয়ে থাকলে আইনের মাধ্যমে তার সাজা হোক। তাকে জীবিত ফেরত চাই।

আইন | অধিকার আরও সংবাদ

এ কেমন শক্রতা, দুর্বৃত্তের আগুনে পুড়লো কৃষকের ’স্বপ্ন’

লক্ষ্মীপুরে বিদেশি রিভলবারসহ ২ যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুরে নির্বাচন অফিসে দুর্বৃত্তের আগুন

অবৈধ ইটভাটার বিরুদ্ধে সোচ্চার আশরাফুল আলম হান্নানকে প্রাণনাশের হুমকি; থানায় জিডি

রামগঞ্জে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার

চাঁদাবাজির অভিযোগে লক্ষ্মীপুরে ছাত্রদল নেতা আটক

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com