সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরের সেই বরকত অস্ত্রসহ গ্রেফতার

লক্ষ্মীপুরের সেই বরকত অস্ত্রসহ গ্রেফতার

লক্ষ্মীপুরের সেই বরকত অস্ত্রসহ গ্রেফতার

লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের বিরাহিমপুর গ্রামের মোঃ বরকত উল্যাহ(২৭) কে অস্ত্র ও গুলিসহ গ্রেফতারের কথা জানিয়েছে জেলা পুলিশ। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের কর্মকর্তা এসআই মজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। বরকত উল্লাহ বিরাহিমপুর (আইডার বাড়ী) গ্রামের মৃত সুলতান আহাম্মদের ছেলে।

পুলিশ জানায়, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বশিকপুর ইউনিয়নের কাশিপুর গ্রাম হতে একটি দেশীয় এলজি, এক রাউন্ড কার্তুজসহ তাকে  গ্রেফতার করে চন্দ্রগঞ্জ থানা পুলিশ। তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধে আরো ৮টি মামলা রয়েছে বলেও জানায় পুলিশ।

অন্যদিকে বুধবার (২২ ডিসেম্বর) বিকেলে বরকতের সন্ধান চেয়ে জেলা শহরের একটি পত্রিকা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তার  মা সালেহা বেগম অভিযোগ করে জানায়, চট্টগ্রাম থেকে লক্ষ্মীপুরের বাড়িতে আসার পথে ফেনী থেকে কে বা কারা তাকে গাড়ি থামিয়ে তুলে নেওয়। রোববার (১৯ ডিসেম্বর) রাতে সে রিজার্ভ একটি গাড়ি দিয়ে লক্ষ্মীপুর আসছিল। কিন্তু ফেনী থেকে কে বা কারা তাকে তুলে নিয়ে গেছে। আত্মীয়-স্বজনদের বাড়িতে খোঁজ নিয়েও তাকে পাওয়া যায়নি।

সংবাদ সম্মেলনে বরকতের মা সালেহা বেগম বলেন, বরকত প্রায় দুই বছর ওমান ছিল। সেখান থেকে এসে চট্টগ্রামে গার্মেন্টসের মালামাল কিনে বিক্রি করতো।

 

 

আইন | অধিকার আরও সংবাদ

এ কেমন শক্রতা, দুর্বৃত্তের আগুনে পুড়লো কৃষকের ’স্বপ্ন’

লক্ষ্মীপুরে বিদেশি রিভলবারসহ ২ যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুরে নির্বাচন অফিসে দুর্বৃত্তের আগুন

অবৈধ ইটভাটার বিরুদ্ধে সোচ্চার আশরাফুল আলম হান্নানকে প্রাণনাশের হুমকি; থানায় জিডি

রামগঞ্জে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার

চাঁদাবাজির অভিযোগে লক্ষ্মীপুরে ছাত্রদল নেতা আটক

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com