সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
রায়পুরে জলপাই গাছে গৃহবধূর ঝুলন্ত লাশ

রায়পুরে জলপাই গাছে গৃহবধূর ঝুলন্ত লাশ

রায়পুরে জলপাই গাছে গৃহবধূর ঝুলন্ত লাশ

লক্ষ্মীপুরের রায়পুরে জান্নাত আক্তার (২৫) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার রাতে উপজেলার চরপাতা গ্রামে বাড়ির পাশের একটি জলপাই গাছ থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। জান্নাত আক্তার ওই গ্রামের রুস্তম আলী ডাক্তার বাড়ির নুরুল ইসলামের মেয়ে।

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ওই গৃহবধূ একই এলাকার প্রবাসী আবুল কালামের স্ত্রী। তার স্বামী প্রায় দেড় বছর ধরে কাতার রয়েছেন। তাদের সংসারে কোনো সন্তান নেই।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তন্ময় কুমার পাল বলেন, তাকে মৃত অবস্থায় শনিবার রাত ১১টার দিকে হাসপাতালে আনা হয়। খবর পেয়ে পুলিশ এসে লাশ নিয়ে গেছে।

আত্মঘাতী গৃহবধূর মা জহুরা বেগম বলেন, আমার মেয়ের মৃত্যু নিয়ে কোনো অভিযোগ নেই। স্বামীর সঙ্গে গত এক মাস ধরে ফোনে মনোমালিন্য চলছিল তার। হঠাৎ করে কী কারণে সে গলায় ফাঁস দিয়েছে তা আমরা বলতে পারছি না। তবে ধারণা করছি, অভিমানেই সে এমন করেছে।

রায়পুর থানার ওসি শিপন বড়ুয়া বলেন, এ ঘটনায় তার মা অপমৃত্যু মামলা করেছেন। লাশটি ময়নাতদন্তের জন্য রোববার দুপুরে লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আইন | অধিকার আরও সংবাদ

এ কেমন শক্রতা, দুর্বৃত্তের আগুনে পুড়লো কৃষকের ’স্বপ্ন’

লক্ষ্মীপুরে বিদেশি রিভলবারসহ ২ যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুরে নির্বাচন অফিসে দুর্বৃত্তের আগুন

অবৈধ ইটভাটার বিরুদ্ধে সোচ্চার আশরাফুল আলম হান্নানকে প্রাণনাশের হুমকি; থানায় জিডি

রামগঞ্জে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার

চাঁদাবাজির অভিযোগে লক্ষ্মীপুরে ছাত্রদল নেতা আটক

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com