সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
রায়পুর আব্দুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদত্যাগ ও শাস্তির দাবিতে মানববন্ধন

রায়পুর আব্দুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদত্যাগ ও শাস্তির দাবিতে মানববন্ধন

রায়পুর আব্দুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদত্যাগ ও শাস্তির দাবিতে মানববন্ধন

রায়পুরে ছাত্রীকে যৌন নিপীড়নের প্রতিবাদে প্রধান শিক্ষকের পদত্যাগ ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থী ও অভিভাবকরা। বৃহস্পতিবার দুপুরে রায়পুর উপজেলা পরিষদের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করা হয়। মানববন্ধনে বিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাড়াও অভিভাবক ও এলাকাবাসি একাত্বতা প্রকাশ করে। পরে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে স্মারকলিপি প্রদান করে তারা।

শিক্ষার্থী ও অভিভাবকরা জানায়, দীর্ঘদিন থেকে রায়পুর আব্দুর রহমান আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিমের হাতে অনেক ছাত্রী যৌন নিপীড়নের শিকার হয়েছে।

বর্তমানে ৯ম-১০ম শ্রেণির একাধিক ছাত্রীকে ওই প্রধান শিক্ষক মোবাইলে ও ফেসবুকের মাধ্যমে অশ্লীল কথাবার্তা বলেন। যার স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যম ও এলাকায় ব্যাপক ভাবে ছড়িয়ে পড়েছে। শিক্ষকের যৌন নিপীড়নের সুষ্ঠু বিচার, বহিষ্কার ও শাস্তি দাবি জানান তারা।

এ ব্যাপারে বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি রফিকুর হায়দার বাবুল পাঠান বলেন, যৌন নিপীড়নের বিষয়ে কেউ অভিযোগ করেনি। মানববন্ধনে অংশ নেয়া কেউ শিক্ষার্থী নয়। কোন ছাত্রী অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

আইন | অধিকার আরও সংবাদ

এ কেমন শক্রতা, দুর্বৃত্তের আগুনে পুড়লো কৃষকের ’স্বপ্ন’

লক্ষ্মীপুরে বিদেশি রিভলবারসহ ২ যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুরে নির্বাচন অফিসে দুর্বৃত্তের আগুন

অবৈধ ইটভাটার বিরুদ্ধে সোচ্চার আশরাফুল আলম হান্নানকে প্রাণনাশের হুমকি; থানায় জিডি

রামগঞ্জে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার

চাঁদাবাজির অভিযোগে লক্ষ্মীপুরে ছাত্রদল নেতা আটক

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com