সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার

লক্ষ্মীপুরে দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার

লক্ষ্মীপুরে দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার

লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের কাশিপুর গ্রামে অভিযান চালিয়ে দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত অস্ত্রগুলো হলো- দেশীয় তৈরী একনলা বন্দুক ও ১২ বোর মডেলের একটি শটগান। অস্ত্র উদ্ধারের সময় কাউকে আটক করা যায়নি। পুলিশের উপস্থিতির আক্তার হোসেন ও রনি নামে দুই সন্ত্রাসী পালিয়ে গেছে বলে জানায় পুলিশ।

তাদের বিরুদ্ধে মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) চন্দ্রগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক (ইনচার্জ) মো. আবুল কালাম আজাদ  বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৪ ফেব্রুয়ারি) রাতে পুলিশ অস্ত্রধারী সন্ত্রাসীদের ধরতে কাশিপুর গ্রামে অভিযান চালায়।

এ সময় সন্ত্রাসী রনির ঘরে তল্লাশী করে একটি বন্দুক ও একটি শটগান উদ্ধার করা হয়। অভিযানের বিষয়টি টের পেয়ে আক্তার ও রনি পালিয়ে যায়। তাদের গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।

আইন | অধিকার আরও সংবাদ

এ কেমন শক্রতা, দুর্বৃত্তের আগুনে পুড়লো কৃষকের ’স্বপ্ন’

লক্ষ্মীপুরে বিদেশি রিভলবারসহ ২ যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুরে নির্বাচন অফিসে দুর্বৃত্তের আগুন

অবৈধ ইটভাটার বিরুদ্ধে সোচ্চার আশরাফুল আলম হান্নানকে প্রাণনাশের হুমকি; থানায় জিডি

রামগঞ্জে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার

চাঁদাবাজির অভিযোগে লক্ষ্মীপুরে ছাত্রদল নেতা আটক

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com