সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে বিয়ের দুই দিন পর গলায় ফাঁস দিয়ে নববধূ আত্মহত্যা

লক্ষ্মীপুরে বিয়ের দুই দিন পর গলায় ফাঁস দিয়ে নববধূ আত্মহত্যা

লক্ষ্মীপুরে বিয়ের দুই দিন পর গলায় ফাঁস দিয়ে নববধূ আত্মহত্যা

লক্ষ্মীপুরে বিয়ের দুই দিন পর গলায় ফাঁস দিয়ে সোনিয়া আক্তার (২০) নামে এক নববধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সকালে লক্ষ্মীপুর পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাঞ্চানগর গ্রামের হাওলাদার বাড়ি থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।

সোনিয়া ওই বাড়ির আবু তাহেরের মেয়ে। তিনি লক্ষ্মীপুর সরকারি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। শনিবার (১২ ফেব্রুয়ারি) পারিবারিকভাবে তার বিয়ে হয়। সোনিয়ার স্বজনরা জানান, লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারি ইউনিয়নের রেদোয়ান হোসেন রুবেলের সঙ্গে গেল শনিবার পারিবারিকভাবে সোনিয়ার বিয়ে হয়। তার বিয়ের আনুষ্ঠানিকতা এখনও সম্পন্ন হয়নি।

বিয়ের পর থেকে তিনি বাবার বাড়িতেই থাকতেন। এ ঘটনার দিন সকালে সোনিয়া স্বামীর সঙ্গে মোবাইলফোনে কথা বলেন এবং বাড়ির লোকজনের সঙ্গে তার আচার-ব্যবহার স্বাভাবিকভাবেই ছিল। কিন্তু পরিবারের অগোচরে ঘরে ঢুকে দরজা জানালা বন্ধ করে অবস্থান নেয়। দীর্ঘ সময় তার কোন সাড়া শব্দ না পেয়ে বাড়ির লোকজন ওই ঘরের জানালার ফাঁক দিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে দরজা ভেঙে গলায় ফাঁস দেওয়া চাদর কেটে তার মরদেহ নামিয়ে আনে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

তারা আরও জানান, সোনিয়া হাসি-খুশি স্বভাবের ছিল। কেন মেয়েটি আত্মহত্যা করেছে তা জানা যায়নি। লক্ষ্মীপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হান্নান বলেন, সোনিয়া আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে, আত্মহত্যার কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।

আইন | অধিকার আরও সংবাদ

এ কেমন শক্রতা, দুর্বৃত্তের আগুনে পুড়লো কৃষকের ’স্বপ্ন’

লক্ষ্মীপুরে বিদেশি রিভলবারসহ ২ যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুরে নির্বাচন অফিসে দুর্বৃত্তের আগুন

অবৈধ ইটভাটার বিরুদ্ধে সোচ্চার আশরাফুল আলম হান্নানকে প্রাণনাশের হুমকি; থানায় জিডি

রামগঞ্জে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার

চাঁদাবাজির অভিযোগে লক্ষ্মীপুরে ছাত্রদল নেতা আটক

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com