সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
রামগঞ্জে অস্ত্র ও গুলিসহ যুবক গ্রেফতার

রামগঞ্জে অস্ত্র ও গুলিসহ যুবক গ্রেফতার

রামগঞ্জে অস্ত্র ও গুলিসহ যুবক গ্রেফতার

লক্ষীপুরের রামগঞ্জে যুবক মানিক হোসেন ওরফে কালা মানিককে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ বলছে, মানিকের দেয়া তথ্য মতে উপজেলার উত্তর ফতেহপুর কালা মানিক বাড়ির পরিত্যক্ত ঘর থেকে একটি দেশীয় পিস্তল ও তিন রাউন্ড তাজা গুলির কার্তুজ উদ্ধার করা হয়। এর আগে শনিবার বিকেলে উপজেলার কামারহাট থেকে তাকে আটক করা হয়। রোববার দুপুরে কালা মানিককে লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে মানিককে জেল হাজতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, মানিক হোসেন প্রকাশ কালা মানিক পুলিশের তালিকাভুক্ত আসামী। শনিবার বিকেলে কামারহাট এলাকায় বসে সে ডাকাতি পরিকল্পনা করছে। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে মানিককে আটক করে। পরে তার দেয়া তথ্য মতে ভোররাতে তার বসতঘরের সামনে রান্না ঘর থেকে অস্ত্র ও গুলির কার্তুজ উদ্ধার করা হয়।

রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ এমদাদুল হক এমদাদ বলেন, কালা মানিকের বিরুদ্ধে নারায়নগঞ্জ, কুমিল্লা, গুলশান, রামগঞ্জ, লক্ষীপুরসহ দেশের বিভিন্নস্থানে ডাকাতি-হত্যাসহ বিভিন্ন অপরাধে ১০টি মামলা রয়েছে।

আইন | অধিকার আরও সংবাদ

এ কেমন শক্রতা, দুর্বৃত্তের আগুনে পুড়লো কৃষকের ’স্বপ্ন’

লক্ষ্মীপুরে বিদেশি রিভলবারসহ ২ যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুরে নির্বাচন অফিসে দুর্বৃত্তের আগুন

অবৈধ ইটভাটার বিরুদ্ধে সোচ্চার আশরাফুল আলম হান্নানকে প্রাণনাশের হুমকি; থানায় জিডি

রামগঞ্জে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার

চাঁদাবাজির অভিযোগে লক্ষ্মীপুরে ছাত্রদল নেতা আটক

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com