সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে সংঘবদ্ধভাবে গৃহবধূর শ্লীলতাহানির অভিযোগ

লক্ষ্মীপুরে সংঘবদ্ধভাবে গৃহবধূর শ্লীলতাহানির অভিযোগ

0
Share

লক্ষ্মীপুরে সংঘবদ্ধভাবে গৃহবধূর শ্লীলতাহানির অভিযোগ

লক্ষ্মীপুরে বসতঘরের সিঁধেল কেটে পরিবারের সদস্যদের হাত, পা ও মুখ বেঁধে সংঘবদ্ধভাবে এক গৃহবধূর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এসময় ওই গৃহবধূর স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নেয়ার অভিযোগ করেন ভিকটিমের পরিবার। রোববার ভোররাতে সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের চরমটুয়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়দের সহায়তায় সকালে ভিকটিম ওই নারীকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ বলছে, এ ঘটনায় অভিযুক্ত পাঁচজনকে আটক করতে পুলিশের একাধিক টিম কাজ করছে।

ভিকটিম ও তার পরিবার জানায়, রোববার ভোরে স্থানীয় চরমটুয়া গ্রামে কৃষক আব্দুর রহমানের ঘরে সিঁধেল কেটে প্রবেশ করে সুমন, নাজিম, হোসেন, ইউছুফ ও হারুন নামে পাঁচজন যুবক। এসময় ওই গৃহবধূ, তার শাশুড়ি, ননদ ও ছেলেসহ সবাইকে হাত-পা ও মুখ বেঁধে ফেলে তারা। পরে ওই গৃহবধূকে চারজন মিলে পালাক্রমে ধর্ষণ করে। পরে তারা ওই গৃহবধূর ব্যবহৃত স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে যায়। সকালে স্থানীয়রা তাদের উদ্ধার করে ভিকটিমকে হাসপাতালে ভর্তি করেন।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. আনোয়ার হোসেন জানান, নির্যাতনের অভিযোগ শুনে পুলিশকে অবহিত করা হয়েছে। নির্যাতিতা ওই নারীর ডাক্তারি পরীক্ষা-নিরিক্ষা ও চিকিৎসা চলছে।

পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান জানান, গৃহবধূ এক নারীকে সংঘবদ্ধভাবে শ্লীলতাহানির খবর পেয়ে পুলিশের একাধিক টিমকে ঘটনাস্থল পাঠানো হয়েছে। অপরাধীদের ধরতে মাঠে পুলিশ কাজ করছে বলেও জানালেন পুলিশের এই কর্মকর্তা।

আইন | অধিকার আরও সংবাদ

এ কেমন শক্রতা, দুর্বৃত্তের আগুনে পুড়লো কৃষকের ’স্বপ্ন’

লক্ষ্মীপুরে বিদেশি রিভলবারসহ ২ যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুরে নির্বাচন অফিসে দুর্বৃত্তের আগুন

অবৈধ ইটভাটার বিরুদ্ধে সোচ্চার আশরাফুল আলম হান্নানকে প্রাণনাশের হুমকি; থানায় জিডি

রামগঞ্জে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার

চাঁদাবাজির অভিযোগে লক্ষ্মীপুরে ছাত্রদল নেতা আটক

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com