সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৪ বর্গফুটের কেক কাটাসহ নানা আয়োজনে লক্ষ্মীপুর জেলার ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

২৪ বর্গফুটের কেক কাটাসহ নানা আয়োজনে লক্ষ্মীপুর জেলার ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

২৪ বর্গফুটের কেক কাটাসহ নানা আয়োজনে লক্ষ্মীপুর জেলার ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

১২ ফুট লম্বা এবং ২ ফুট চওড়া অর্থাৎ ২৪ বর্গফুটের একটি কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ, আলোচনা সভার মধ্য দিয়ে লক্ষ্মীপুর জেলার ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। সোমাবার লক্ষ্মীপুর সদর উপজেলার দালালবাজার খোয়াসাগর দিঘীরপাড়ে এ অনুষ্ঠানের যৌথ আয়োজন করে বিনোদন কেন্দ্র শিল্পাঙ্গন ও অনলাইন নিউজপোর্টাল লক্ষ্মীপুর২৪। এর আগে লক্ষ্মীপুর বিষয়ক কুইজ প্রতিযোগিতায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৫ হাজার প্রতিযোগী অংশ গ্রহন করে ২০জন বিজয়ীর নাম ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দর মাসুম ভূইঁয়া। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রায়পুর পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট, নারী মুক্তিযোদ্ধা ও সঙ্গীত শিল্পী বনশ্রী পাল, মুক্তিযোদ্ধা নুরুজ্জামান মাস্টার, জেলা বাস্তবায়নের তৎকালীন ছাত্র সংগ্রাম পরিষদের আহবায়ক ও দৈনিক লক্ষ্মীপুর সমাচার পত্রিকার সম্পাদক জাকির হোসেন ভূইঁয়া আজাদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোশারেফ হোসেন চৌধুরী, এডভোকেট মাহমুদুল হক সুজন, সাংবাদিক আলা উদ্দিন সাজু ও সানা উল্লাহ সানু প্রমুখ।
পরে অতিথিদের উপস্থিতিতে ২৪ বর্গফুটের একটি কেক কাটা হয় এবং প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ কুইজ প্রতিযোগিতার ২০ জন বিঝয়ীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সবশেষে সাংস্কৃতি অনুষ্ঠানে আঞ্চলিক গান পরিবেশন করেন, হোসেন বয়াতি, জাদু প্রদর্শনী করে রিয়াজুল ইসলাম জাকির এবং পুঁিথ পাঠ করেন বেলাল হোসেন চেীধুরী সাগর।
জানা যায়, ১৯৮৪ সালের ২৮ ফেবব্রুয়ারি বাংলাদেশের ৫১তম জেলা হিসেবে লক্ষ্মীপুর প্রতিষ্ঠা লাভ করে। জেলাবাসীর মাঝে নিজ জেলার প্রতি ভালোবাসা তৈরি করার লক্ষ্যে ২০২১ সালে অনলাইন নিউজপোর্টাল লক্ষ্মীপুর২৪ সর্বপ্রথম লক্ষ্মীপুর জেলার প্রতিষ্ঠাবার্ষিকী পালন শুরু করে। এ বছর থেকে জেলার নেটিজনদের মাঝে দিনটি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। ২৮ ফেব্রুয়ারি প্রথম প্রহর থেকে এ বছর বহু নেটিজেন নিজ জেলার প্রতি আবেগ ঘন স্ট্যাটাস দিয়ে তাদের ভালোবাসা প্রকাশ শুরু করে।

আইন | অধিকার আরও সংবাদ

এ কেমন শক্রতা, দুর্বৃত্তের আগুনে পুড়লো কৃষকের ’স্বপ্ন’

লক্ষ্মীপুরে বিদেশি রিভলবারসহ ২ যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুরে নির্বাচন অফিসে দুর্বৃত্তের আগুন

অবৈধ ইটভাটার বিরুদ্ধে সোচ্চার আশরাফুল আলম হান্নানকে প্রাণনাশের হুমকি; থানায় জিডি

রামগঞ্জে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার

চাঁদাবাজির অভিযোগে লক্ষ্মীপুরে ছাত্রদল নেতা আটক

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com