সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
রায়পুরে কিশোরীকে রাতভর সংঘবদ্ধভাবে ধর্ষন: স্বামী স্ত্রী গ্রেফতার

রায়পুরে কিশোরীকে রাতভর সংঘবদ্ধভাবে ধর্ষন: স্বামী স্ত্রী গ্রেফতার

রায়পুরে কিশোরীকে রাতভর সংঘবদ্ধভাবে ধর্ষন: স্বামী স্ত্রী গ্রেফতার

রায়পুর উপজেলায় এক কিশোরীকে রাতভর সংঘবদ্ধভাবে ধর্ষনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৮ মার্চ) পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডের দুলালের বাসায় এ ঘটনা ঘটে। বুধবার (৯ মার্চ) সকাল ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভুক্তভোগী কিশোরীকে উদ্ধার করে পুলিশ। এ সময় আটক করা হয় দুলাল ও তার স্ত্রীকে।

পুলিশ ও স্থানীয়রা জানান, রায়পুর উপজেলার ওই কিশোরীকে গৃহ পরিচালিকার কাজ দেওয়ার কথা বলে জাহাঙ্গীর আলম নামে এক ব্যক্তি। পরে ওই ব্যক্তির সঙ্গে রোববার রায়পুর পৌর শহরের বাসিন্দা ও স্থানীয় মুদি দোকানদার দুলালের বাসায় যায় ভুক্তভোগী কিশোরী। এ সময় জাহাঙ্গীর ওই কিশোরীকে দুলালের কাছে ৮০ হাজার টাকায় বিক্রি করে চলে যান। পরে মঙ্গলবার রাতে ওই কিশোরীকে দুলাল ও তার স্ত্রী ফাতেমা বেগমের সহায়তায় রাতভর ৭-৮ জন যুবক পালাক্রমে ধর্ষণ করে।

গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে বুধবার সকালে পুলিশ দুলালের বাড়িতে অভিযান চালায়। এ সময় তারা ভুক্তভোগী কিশোরীকে উদ্ধার করে এবং দুলাল ও তার স্ত্রীকে আটক করে।

লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মংনে থোয়াই জানান, পুলিশ ভুক্তভোগীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। ধর্ষণে জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আইন | অধিকার আরও সংবাদ

এ কেমন শক্রতা, দুর্বৃত্তের আগুনে পুড়লো কৃষকের ’স্বপ্ন’

লক্ষ্মীপুরে বিদেশি রিভলবারসহ ২ যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুরে নির্বাচন অফিসে দুর্বৃত্তের আগুন

অবৈধ ইটভাটার বিরুদ্ধে সোচ্চার আশরাফুল আলম হান্নানকে প্রাণনাশের হুমকি; থানায় জিডি

রামগঞ্জে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার

চাঁদাবাজির অভিযোগে লক্ষ্মীপুরে ছাত্রদল নেতা আটক

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com