সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে শিক্ষার্থীকে পিটিয়ে মোবাইল ফোন ছিনতাই

লক্ষ্মীপুরে শিক্ষার্থীকে পিটিয়ে মোবাইল ফোন ছিনতাই

লক্ষ্মীপুরে শিক্ষার্থীকে পিটিয়ে মোবাইল ফোন ছিনতাই

লক্ষ্মীপুরে মো. রবিন হোসেন (১৪) নামে এক শিক্ষার্থীকে পিটিয়ে তার মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে বখাটেরা। শনিবার (১২ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে লক্ষ্মীপুর-রামগতি সড়কের মিয়ারা রাস্তা মাথা এলাকায় প্রগতি মাঠে এ ঘটনা ঘটে।

আহত রবিনকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।  রবিন লাহারকান্দি উচ্চ বিদ্যালয় ৮ম শ্রেণির ছাত্র ও আবিরনগর গ্রামের মো. দুলাল হোসেনের ছেলে। হামলার খবর পেয়ে শহর পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে যাওয়ার আগেই বখাটেরা সটকে পড়ে।

হাসপাতালে চিকিৎসাধীন রবিন জানায়,  মিয়ার রাস্তা মাথার চিহ্নিত বখাটে শুভ, রাহি, আদাইদ, রাহুলসহ তাদের একটি সক্রিয় কিশোর গ্যাং রয়েছে। এলাকায় তারা বিভিন্ন ধরনের বখাটেপনা করে বেড়ায়। বিকেল ৪টার দিকে সে জেলা শহর থেকে অটোরিকশায় বাড়ি ফিরছিল। পথে লক্ষ্মীপুর-রামগতি সড়কের প্রগতি মাঠ এলাকায় পৌঁছলে বখাটে শুভর নেতৃত্বে আরও ৮ সহযোগী মিলে তাকে অটোরিকশা থেকে নামিয়ে ইট ও লাঠিসোঁটা দিয়ে এলোপাথাড়ি মারধর করে। এক পর্যায়ে রবিনের হাতে থাকা ২০ হাজার টাকা মূল্যের মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে আসে।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন জানান, হামলার খবর পেয়ে শহর পুলিশ ফাঁড়ির একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত রবিনের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আইন | অধিকার আরও সংবাদ

এ কেমন শক্রতা, দুর্বৃত্তের আগুনে পুড়লো কৃষকের ’স্বপ্ন’

লক্ষ্মীপুরে বিদেশি রিভলবারসহ ২ যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুরে নির্বাচন অফিসে দুর্বৃত্তের আগুন

অবৈধ ইটভাটার বিরুদ্ধে সোচ্চার আশরাফুল আলম হান্নানকে প্রাণনাশের হুমকি; থানায় জিডি

রামগঞ্জে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার

চাঁদাবাজির অভিযোগে লক্ষ্মীপুরে ছাত্রদল নেতা আটক

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com