সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
সিমকার্ড নিয়ে ঝগড়া, লক্ষ্মীপুর শহরে অভিমানে প্রাণ দিলেন গৃহবধূ

সিমকার্ড নিয়ে ঝগড়া, লক্ষ্মীপুর শহরে অভিমানে প্রাণ দিলেন গৃহবধূ

সিমকার্ড নিয়ে ঝগড়া, লক্ষ্মীপুর শহরে অভিমানে প্রাণ দিলেন গৃহবধূ

লক্ষ্মীপুরে মোবাইল ফোনের সিমকার্ড নিয়ে ঝগড়ার পর স্বামীর সঙ্গে অভিমান করে সানজিদা সুলতানা (২২) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছে।বৃহস্পতিবার (১৭ মার্চ) দিবাগত রাত ১১টার দিকে লক্ষ্মীপুর পৌরসভার লাহারকান্দি এলাকার মাস্টার কলোনির রোজ ভিলা (ভাড়া বাসা) থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

সানজিদা সদর উপজেলার মান্দারী ইউনিয়নের যাদৈয়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী রাজন হোসেনের স্ত্রী। তাদের সংসারে ৪ বছরে একটি ছেলে রয়েছে।

পুলিশ ও স্বজনরা জানান, দুপুরে মোবাইল ফোনের একটি সিমকার্ড নিয়ে রাজন ও তার স্ত্রী সানজিদার মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে ছেলেকে নিয়ে রাজন বাসা থেকে বের হয়ে যান। এরপর তারা বাসায় ফেরেনি। বাসায় সানজিদার মা আসমা বেগম ও ছোট বোন ছিলেন। এশার সময় মা-বোনকে নামাজের কথা বলে শয়নকক্ষের দরজা বন্ধ করে দেন সানজিদা। কিছু সময় অতিবাহিত হলেও দরজা না খোলায় সন্দেহ হয়। পরে জানালা দিয়ে সানজিদার ঝুলন্ত মরদেহ দেখা যায়৷ ছেলে নিয়ে স্বামীর বাড়িতে না ফেরার অভিমানে সানজিদা আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।

সানজিদার মা আসমা বেগম বলেন, মোবাইল সিমকার্ড নিয়ে ঝগড়ার পর ছেলেকে নিয়ে ঘোরার জন্য রাজন বাসা থেকে বের হয়। রাত বাড়তে থাকলেও তারা ফিরে আসেনি। পরে সানজিদা নিজের ঘরের দরজা বন্ধ করে আত্মহত্যা করে।

লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) পলাশ কান্তি নাথ বলেন, পারিবারিক কলহে গৃহবধূ আত্মহত্যা করেছে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

আইন | অধিকার আরও সংবাদ

এ কেমন শক্রতা, দুর্বৃত্তের আগুনে পুড়লো কৃষকের ’স্বপ্ন’

লক্ষ্মীপুরে বিদেশি রিভলবারসহ ২ যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুরে নির্বাচন অফিসে দুর্বৃত্তের আগুন

অবৈধ ইটভাটার বিরুদ্ধে সোচ্চার আশরাফুল আলম হান্নানকে প্রাণনাশের হুমকি; থানায় জিডি

রামগঞ্জে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার

চাঁদাবাজির অভিযোগে লক্ষ্মীপুরে ছাত্রদল নেতা আটক

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com