সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে ২২ লাখ টাকা আত্মসাতে ব্যাংক কর্মকর্তার ২৩ বছরের কারাদণ্ড

লক্ষ্মীপুরে ২২ লাখ টাকা আত্মসাতে ব্যাংক কর্মকর্তার ২৩ বছরের কারাদণ্ড

লক্ষ্মীপুরে ২২ লাখ টাকা আত্মসাতে ব্যাংক কর্মকর্তার ২৩ বছরের কারাদণ্ড

গ্রাহকদের ২২ লাখ ৫০ হাজার টাকা জাল জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে আত্মসাতের অভিযোগে ইসলামী ব্যাংকের সাবেক এক কর্মকর্তাকে ২৩ বছরের কারাদণ্ড ও ২২ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছে আদালত। সোমবার (২১ মার্চ) স্পেশাল জজ কোর্ট নোয়াখালীর বিচারক এ এন এম মোর্শেদ খান এ রায় দিয়েছেন।

দণ্ডপ্রাপ্ত নুর মোহাম্মদ বাশার ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের লক্ষ্মীপুরের রায়পুর শাখার সাবেক এসবিআইএস সুপার ভাইজার ছিলেন। তার বাড়ি লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর লরেঞ্চ।

দুদক সূত্রে জানা যায়, অভিযুক্ত আসামি ব্যাংকে জমা থাকা গ্রাহকদের ২২ লাখ ৫০ হাজার টাকা জাল জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করেছেন। ব্যাংকের গ্রাহক মিজানুর রহমান ছিদ্দিক সিনিয়র স্পেশাল জজ কোর্ট লক্ষ্মীপুরে মামলাটি দায়ের করেছিলেন। ২০১৮ সালের পিটিশন মামলাটি তফসিলভুক্ত হওয়ায় আমলে নেয় দুদক। তদন্ত শেষে দুদকের উপপরিচালক জাহাঙ্গীর আলম আদালতে চার্জশিট দাখিল করেন। আজ আদালত রায় দিলো।

রায়ে দণ্ডবিধি ৪০৬ ধারায় ৩ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ লাখ টাকা অর্থদণ্ড, দণ্ডবিধি ৪২০ ধারায় ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড, দণ্ডবিধি ৪৬৭ ধারায় ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড, দণ্ডবিধি ৪৭১ ধারায় ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেন। মোট ২৩ বছরের সশ্রম কারাদণ্ড ও ২২ লাখ টাকা অর্থদণ্ডের আদেশ দেন। এদিকে রায় ঘোষণার পর আসামিকে নোয়াখালী জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আইন | অধিকার আরও সংবাদ

এ কেমন শক্রতা, দুর্বৃত্তের আগুনে পুড়লো কৃষকের ’স্বপ্ন’

লক্ষ্মীপুরে বিদেশি রিভলবারসহ ২ যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুরে নির্বাচন অফিসে দুর্বৃত্তের আগুন

অবৈধ ইটভাটার বিরুদ্ধে সোচ্চার আশরাফুল আলম হান্নানকে প্রাণনাশের হুমকি; থানায় জিডি

রামগঞ্জে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার

চাঁদাবাজির অভিযোগে লক্ষ্মীপুরে ছাত্রদল নেতা আটক

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com