সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে সাংবাদিক পরিবারের ওপর হামলা, আহত ৬

লক্ষ্মীপুরে সাংবাদিক পরিবারের ওপর হামলা, আহত ৬

লক্ষ্মীপুরে সাংবাদিক পরিবারের ওপর হামলা, আহত ৬

লক্ষ্মীপুরের রায়পুরে সংবাদিক ফরহাদ হোসেন (৩০) ও তার পরিবারের সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে। জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন তাদেরকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে। মঙ্গলবার (২২ মার্চ) দুপুরে রায়পুর উপজেলার বামনী ইউনিয়নের মধ্য সাগরদি গ্রামের মাঝি বাড়িতে এ ঘটনা ঘটে।

হামলায় আহত হন- ফরহাদ হোসেন, তার বাবা নূর নবী, মা খাদিজা আক্তার, ছোট ভাই মাহি, ছোট বোন ফারহানা আক্তার, রিমা ও তাহিমা আক্তার বিনা। আহতদের সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সাংবাদিক ফরহাদ লক্ষ্মীপুর থেকে প্রকাশিত অনলাইন নিউজপোর্টাল ‘শীর্ষ সংবাদ’ এর নিজস্ব প্রতিনিধি।

হাসপাতালে চিকিৎসাধীন ফরহাদ জানান, তাদের পুরাতন টিনশেড ঘর ভেঙে নতুন করে বিল্ডিং করতে গেলে তাদের প্রতিবেশী শাহ্ আলম ও কালু মিয়ারা বাধা দেয়। মঙ্গলবার একটি শালিসি বৈঠক চলাকালে শাহ আলম ও কালু মিয়া পরিকল্পিতভাবে ভাড়াটে লোকজন নিয়ে বাড়িতে অবস্থান করে। দুপুর ২টার দিকে প্রতিপক্ষের লোকজন সংবাদকর্মী ফরহাদের ওপর হামলা চালায়। এ সময় ফরহাদকে রক্ষা করতে গিয়ে মারধরের শিকার হন ফরহাদের বাবা নূর নবী, মা খাদিজা আক্তার, ছোট ভাই মাহি, ছোট বোন ফারহানা আক্তার, রিমা ও তাহিমা আক্তার বিনা।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে হামলাকারী কাউকে পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আইন | অধিকার আরও সংবাদ

এ কেমন শক্রতা, দুর্বৃত্তের আগুনে পুড়লো কৃষকের ’স্বপ্ন’

লক্ষ্মীপুরে বিদেশি রিভলবারসহ ২ যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুরে নির্বাচন অফিসে দুর্বৃত্তের আগুন

অবৈধ ইটভাটার বিরুদ্ধে সোচ্চার আশরাফুল আলম হান্নানকে প্রাণনাশের হুমকি; থানায় জিডি

রামগঞ্জে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার

চাঁদাবাজির অভিযোগে লক্ষ্মীপুরে ছাত্রদল নেতা আটক

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com