সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
চন্দ্রগঞ্জ থানা স্বেচ্ছাসেবকলীগ নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ

চন্দ্রগঞ্জ থানা স্বেচ্ছাসেবকলীগ নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ

চন্দ্রগঞ্জ থানা স্বেচ্ছাসেবকলীগ নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ

লক্ষ্মীপুরে চন্দ্রগঞ্জ থানা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক বাবুল আনসারীর বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ মার্চ) দুপুরে সদরের চরশাহী ইউনিয়নের ছোট ভল্লবপুর গ্রামে সংবাদ সম্মেলনের আয়োজন করে এ প্রতিবাদ জানানো হয়।
আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে বাবুল আনসারী জানান, গেলো ইউপি নির্বাচনে তিনি মেম্বার প্রার্থী ছিলেন। এরপর থেকে স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চরশাহী ইউপি চেয়ারম্যান তার বিরুদ্ধে বিভিন্নস্থানে মানহানিকর বক্তব্য ও মিথ্যা অপপ্রচার চালিয়ে আসছেন।
সম্প্রতি বিট পুলিশিং সভায় ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যাচার করেন। এসময় অপপ্রচারের নিন্দা জানিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন আনসারী। এসময় স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আইন | অধিকার আরও সংবাদ

এ কেমন শক্রতা, দুর্বৃত্তের আগুনে পুড়লো কৃষকের ’স্বপ্ন’

লক্ষ্মীপুরে বিদেশি রিভলবারসহ ২ যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুরে নির্বাচন অফিসে দুর্বৃত্তের আগুন

অবৈধ ইটভাটার বিরুদ্ধে সোচ্চার আশরাফুল আলম হান্নানকে প্রাণনাশের হুমকি; থানায় জিডি

রামগঞ্জে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার

চাঁদাবাজির অভিযোগে লক্ষ্মীপুরে ছাত্রদল নেতা আটক

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com