সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
রামগঞ্জে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

রামগঞ্জে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

রামগঞ্জে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

লক্ষ্মীপুরের রায়পুর-রামগঞ্জ সীমান্তবর্তী এলাকার চন্ডিপুর ইউনিয়নের প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতির ঘটনায় ৬ ভরি স্বর্ণ ও নগদ ১ লাখ ৮৪ হাজার টাকা নিয়ে যায় প্রশিক্ষিত ডাকাত চক্র। বুধবার দিনগত রাতে মাসিমপুর গ্রামে সৌদি প্রবাসী মো. তুষারের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় ওই প্রবাসী বৃহস্পতিবার রামগঞ্জ থানায় একটি মামলা করেছেন। পরে পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেন।
পুলিশ ও এলাকাবাসী জানায়, চন্ডিপুর ইউনিয়নের মাসিমপুর গ্রামের ইউপি সদস্য ফজলুল করিমের জমাদ্দার বাড়ীর প্রবাসী তুষারের ঘরে এ ডাকাতির ঘটনা সংঘটিত হয়েছে। ঘটনার সময় পরিবারের লোকজনের বাড়ীতে না থাকায় ডাকাতদল ঘরে প্রবেশ করে তাদের ষ্টিলের আলমারি ভেঙে নগদ অর্থ, অলঙ্কার, মোবাইল ও ল্যাপটপসহ প্রায় ৬ লক্ষাধিক টাকার মালামাল লুটে নেয়।
রামগঞ্জ থানার উপ-পরির্দশক মো. তাজল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে আসছি। এ ঘটনায় প্রবাসী তুষার একটি অভিযোগ দিয়েছেন। মালামাল উদ্ধারসহ ডাকাতদলের সদস্যদের গ্রেফতারের চেষ্টা চলছে

আইন | অধিকার আরও সংবাদ

এ কেমন শক্রতা, দুর্বৃত্তের আগুনে পুড়লো কৃষকের ’স্বপ্ন’

লক্ষ্মীপুরে বিদেশি রিভলবারসহ ২ যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুরে নির্বাচন অফিসে দুর্বৃত্তের আগুন

অবৈধ ইটভাটার বিরুদ্ধে সোচ্চার আশরাফুল আলম হান্নানকে প্রাণনাশের হুমকি; থানায় জিডি

রামগঞ্জে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার

চাঁদাবাজির অভিযোগে লক্ষ্মীপুরে ছাত্রদল নেতা আটক

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com