সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
বড় ভাইকে তালাক দিয়ে ছোট ভাইকে বিয়ে করায় ক্ষিপ্ত হয়ে স্ত্রীকে গলাকেটে হত্যা

বড় ভাইকে তালাক দিয়ে ছোট ভাইকে বিয়ে করায় ক্ষিপ্ত হয়ে স্ত্রীকে গলাকেটে হত্যা

বড় ভাইকে তালাক দিয়ে ছোট ভাইকে বিয়ে করায় ক্ষিপ্ত হয়ে স্ত্রীকে গলাকেটে হত্যা

বড় ভাইকে তালাক দিয়ে ছোট ভাইকে বিয়ে করায় ক্ষিপ্ত হয়ে স্ত্রীকে গলাকেটে হত্যা করেছে প্রথম স্বামী খোকন আলী শেখ। নিহত স্ত্রীর নাম শহর বানু (৪০)। রবিবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১০ টার দিকে লক্ষ্মীপুর পৌর ১০ নম্বর ওয়ার্ডের স্টেডিয়ামের পূর্ব পাশের একটি বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক খোকন আলী শেখকে আটক করেছে পুলিশ।

দুপুর সাড়ে ১২ টার দিকে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। খোকন শেখের বাড়ি বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলায় চর জলিক এলাকায়। নিহত শহর বানুর বাড়ি পঞ্চগড় জেলাতে। লক্ষ্মীপুরের স্টেডিয়ামের পাশের সিরাজ মিয়ার বাড়িতে নিহত শহর বানু তার দ্বীতীয় স্বামী ফকির আলী শেখকে নিয়ে ভাড়া থাকতো।

জানা গেছে, শহর বানু প্রায় মাস খানেক আগে তার প্রথম স্বামী খোকন আলী শেখকে তালাক দিয়ে দেবর ফকির আলী শেখকে বিয়ে করে লক্ষ্মীপুরে এসে একটি ভাড়া বাসায় বসবাস শুরু করে। খবর পেয়ে প্রথম স্বামী খোকন রবিবার সকালে ওই বাড়িতে এসে ক্ষিপ্ত হয়ে শহর বানুকে ধারালো চুরি দিয়ে গলা কেটে হত্যা করে। ঘটনার আগেই ফকির আলী শেখ কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। খোকন আলী শেখ এবং ফকির আলী শেখ সম্পর্কে সৎ ভাই বলে জানা গেছে।

বাড়ির পাশ্ববর্তী ভাড়াটিয়া শিউলি আক্তার ও মিতু আক্তার বলেন, প্রায় ১৫ দিন আগে শহর বানু তার দ্বিতীয় স্বামী (দেবর) ফকির আলী শেখকে নিয়ে ভাড়া বাড়িতে বসবাস শুরু করে। ফকির আলী ওই এলাকায় ভাঙ্গারী মালের ব্যবসা করতো। রবিবার সকালে প্রথম স্বামী খোকন আলী শেখ এসে শহর বানুর সাথে ঝগড়া-ঝাটি করে। এক পর্যায়ে তারা শহর বানুর আত্মচিৎকার শুনে এগিয়ে গেলে দরজা বন্ধ পায়। পরে খোকন শেখ দরজা খুলে পালিয়ে যায়। শহর বানুকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে।

ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার এএইচএম কামরুজ্জামান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে ঘটনাটি ঘটেছে। খোকন আলী শেখের সৎভাই ফকির আলী শেখ তার স্ত্রীকে ভাগিয়ে এনে বিয়ে করে। এতে খোকন আলী শেখ ক্ষিপ্ত হয়ে শহর বানুকে গালকেটে হত্যা করে। তাকে আটক করা হয়েছে।

আইন | অধিকার আরও সংবাদ

এ কেমন শক্রতা, দুর্বৃত্তের আগুনে পুড়লো কৃষকের ’স্বপ্ন’

লক্ষ্মীপুরে বিদেশি রিভলবারসহ ২ যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুরে নির্বাচন অফিসে দুর্বৃত্তের আগুন

অবৈধ ইটভাটার বিরুদ্ধে সোচ্চার আশরাফুল আলম হান্নানকে প্রাণনাশের হুমকি; থানায় জিডি

রামগঞ্জে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার

চাঁদাবাজির অভিযোগে লক্ষ্মীপুরে ছাত্রদল নেতা আটক

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com