সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে সুপারি বাগানে হাত বাঁধা অবস্থায় বৃদ্ধের মরদেহ

লক্ষ্মীপুরে সুপারি বাগানে হাত বাঁধা অবস্থায় বৃদ্ধের মরদেহ

লক্ষ্মীপুরে  সুপারি বাগানে হাত বাঁধা অবস্থায় বৃদ্ধের মরদেহ

লক্ষ্মীপুরের দিঘলীতে একটি সুপারি বাগানে গাছের সঙ্গে হাত বাঁধা ও গলায় দড়ি পেচানো অবস্থায় মো. মিলন মিয়া (৬০) নামে এক বৃদ্ধের মরদেহ পাওয়া গেছে।  শনিবার (২৩ এপ্রিল) দুপুর ১২টার দিকে পুলিশ ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়। মিলন সদর উপজেলার দিঘলী ইউনিয়নের দক্ষিণ খাগুড়িয়া গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে।

স্থানীয়রা জানায়, সকালে বাড়ির লোকজন মিলনের মরদেহ গাছের সঙ্গে বাঁধা অবস্থায় দেখতে পান। পরে চন্দ্রগঞ্জ থানা পুলিশে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে।

পুলিশের ধারণা, রাতে দুর্বৃত্তরা তাকে গাছের সঙ্গে বেঁধে গলায় দড়ি পেচিয়ে হত্যা করে মরদেহ বাগানে বেঁধে রাখে। তবে এ ঘটনায় পুলিশ নিহতের স্ত্রী জাহানারা বেগম (৪৫), তার ছেলে স্বপন (৩২), ছেলের বৌ নাজমা বেগম (২২), মেয়ে নিপুকে (১৮) জিজ্ঞাসাবাদের জন্য থানা নিয়ে গেছে।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোসলেহ উদ্দিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গলায় দড়ি পেচিয়ে তাকে হত্যা করা হয়েছে। ঘরের পাশেই বাগানের মধ্যে সুপারি গাছের সঙ্গে বাঁধা অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। পুরো বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য পরিবারের সদস্যদের থানায় নিয়ে আসা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আইন | অধিকার আরও সংবাদ

এ কেমন শক্রতা, দুর্বৃত্তের আগুনে পুড়লো কৃষকের ’স্বপ্ন’

লক্ষ্মীপুরে বিদেশি রিভলবারসহ ২ যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুরে নির্বাচন অফিসে দুর্বৃত্তের আগুন

অবৈধ ইটভাটার বিরুদ্ধে সোচ্চার আশরাফুল আলম হান্নানকে প্রাণনাশের হুমকি; থানায় জিডি

রামগঞ্জে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার

চাঁদাবাজির অভিযোগে লক্ষ্মীপুরে ছাত্রদল নেতা আটক

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com