সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
রায়পুরে সিনিয়র-জুনিয়র বসা নিয়ে দ্বন্দ্ব, যুবলীগ নেতাকে কুপিয়ে আহত

রায়পুরে সিনিয়র-জুনিয়র বসা নিয়ে দ্বন্দ্ব, যুবলীগ নেতাকে কুপিয়ে আহত

রায়পুরে সিনিয়র-জুনিয়র বসা নিয়ে দ্বন্দ্ব, যুবলীগ নেতাকে কুপিয়ে আহত

সিনিয়র ও জুনিয়ার বসার জেরে লক্ষ্মীপুরের রায়পুরে যুবলীগ নেতা রবিন হাওলাদারকে কুপিয়ে আহত করা হয়েছে। মঙ্গলবার রাতে রায়পুর উপজেলার বামনীর পশ্চিম সাগরী এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় রবিন হাওলাদারকে প্রথমে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত রবিন বামনীর ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

স্থানীয়রা জানান, রায়পুর উপজেলার বামনীর পশ্চিম সাগরদীর কালভার্ট এলাকায় আশপাশের যুবকেরা প্রায়ই বসে আড্ডা দেয়। মাঝেমধ্যে তারা বিভিন্ন ধরনের নেশাও করেন। মঙ্গলবার ইফতারের পরে রবিন হাওলাদারসহ কয়েকজন ওইখানে বসে আড্ডা দিচ্ছিল। এ সময় রবিনের সঙ্গে ছাত্রদলের নেতা শান্তর সিনিয়র-জুনিয়র বসা নিয়ে তর্ক হয়। এরপর ঘটনাস্থল থেকে সবাই চলে যায়।

এ ঘটনা সমাধানের কথা বলে রাতে রবিনকে ঘর থেকে ডেকে নেওয়া হয়। পরে কথা-কাটাকাটির একপর্যায়ে ইউনিয়ন ছাত্রদলের নেতা শান্তর নেতৃত্বে রবিনের ওপর হামলা চালানো হয়। এ সময় রবিনকে কুপিয়ে আহত করা হয় বলে দাবি করেছেন সাবেক ছাত্রলীগ নেতা মো. কাউছার। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের গ্রেপ্তারের দাবি জানান তিনি।

নাম প্রকাশ না করার শর্তে ওই এলাকার কয়েকজন বাসিন্দা বলেন, কালভার্ট এলাকায় প্রায়ই এ ধরনের ঘটনা ঘটে। এরা সবাই উঠতি বয়সী কিশোর। তাদের অত্যাচারে অতিষ্ঠ সাধারণ মানুষ। সামান্য কথায় এরা একে অপরকে মারধর করে।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া বলেন, মঙ্গলবার রাতে তুচ্ছ ঘটনা নিয়ে দুই পক্ষের কথা-কাটাকাটির জেরে রবিন হাওলাদারকে মারধর করা হয়েছে। এ ঘটনায় এখনো থানায় কেউ কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ছাড়া কী কারণে এ ঘটনা ঘটানো হয়েছে সেটাও তদন্ত করে বের করা হবে।

আইন | অধিকার আরও সংবাদ

এ কেমন শক্রতা, দুর্বৃত্তের আগুনে পুড়লো কৃষকের ’স্বপ্ন’

লক্ষ্মীপুরে বিদেশি রিভলবারসহ ২ যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুরে নির্বাচন অফিসে দুর্বৃত্তের আগুন

অবৈধ ইটভাটার বিরুদ্ধে সোচ্চার আশরাফুল আলম হান্নানকে প্রাণনাশের হুমকি; থানায় জিডি

রামগঞ্জে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার

চাঁদাবাজির অভিযোগে লক্ষ্মীপুরে ছাত্রদল নেতা আটক

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com