সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুর পৌরসভায় জমি নিয়ে বিরোধে যুবককে হত্যা চেষ্টা

লক্ষ্মীপুর পৌরসভায় জমি নিয়ে বিরোধে যুবককে হত্যা চেষ্টা

লক্ষ্মীপুর পৌরসভায় জমি নিয়ে বিরোধে যুবককে হত্যা চেষ্টা

লক্ষ্মীপুর পৌরসভার আটিয়াতলীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে জুনায়েত হোসেন (২৬) নামে এক যুবকের মাথায় এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়েছে। শুক্রবার (৬ মে) বেলা ১১ টার দিকে পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের আটিয়াতলী গ্রামের গাবতলী এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত জুনায়েত ওই এলাকার আবদুল হাকিমের ছেলে। তিনি পেশায় প্রাইভেট কার চালক।

ঘটনার পর খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করে। তাকে সেখানে চিকিৎসা দেওয়া হচ্ছে। হামলাকারীরা হলেন, গাবতলী এলাকার রফিক ও তার ছেলে হৃদয়, সফিকের ছেলে পারভেজসহ ১০/১২ জন।

আহত জুনায়েত বলেন, তারা চাচা কবির হোসেন রিপনের সাথে জমি নিয়ে রফিকদের সাথে বিরোধ রয়েছে। শুক্রবার সকালে রিপনদের জমিতে আমরা কাজ করতে যাই। এ সময় দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে হৃদয় ও পারভেজসহ কয়েকজন আমাকে তুলে নিয়ে রহিমদের ঘরে নিয়ে যায়। সেখানে একটি কক্ষে আমাকে আটকে রেখে ব্যাপক মারধর করে এবং মাথায় ধারলো চুরির সাহায্যে আঘাত করে। আমাকে হত্যার উদ্দেশ্যে হালমা চালানো হয়েছে। পুলিশ গিয়ে আমাকে উদ্ধার করে আনে। আমি হামলাকারীদের শাস্তির দাবি জানাই।

জমির মালিক কবির হোসেন রিপন বলেন, দীর্ঘদিন থেকে রহিমেরা আমাদের জমি জবর দখল করে রেখেছে। শুক্রবার সকালে আমার বাবা রহিমের কাছে ওই জমিতে চাষকৃত ধানের ভাগ দাবি করলে তারা গালমন্দ করে। এক পর্যায়ে আমাদের লোকজনের উপর হামলা করে। পরে আমার ভাতিজা জুনায়েতকে তুলে নিয়ে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। তার অবস্থা গুরুতর। ধারালো অস্ত্রের আঘাতে তার ক্ষতবিক্ষত করে দেয় হামলাকারীরা। পুলিশ তাকে উদ্ধার করে নিয়ে আসে।

এদিকে দুই পক্ষের হামলায় অভিযুক্ত রফিকও আহত হয়েছে। তাকে সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।  রফিক বলেন, কবির হোসেন রিপনের লোকজন আমার উপর হামলা করেছে। তবে জুনায়েতের উপর হামলার বিষয়টি তিনি অস্বীকার করে বলেন, আমি আহত ছিলাম। জুনায়েতকে কে মেরেছে, তা আমি জানি না।

এ ব্যাপারে জানতে চাইলে সদর থানার উপপরিদর্শক (এসআই) হান্নান মিয়াজী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জুনায়েতকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। এ ঘটনায় তাদেকে আইনী প্রদক্ষেপ নেওয়ার পরামর্শ দিই।

আইন | অধিকার আরও সংবাদ

এ কেমন শক্রতা, দুর্বৃত্তের আগুনে পুড়লো কৃষকের ’স্বপ্ন’

লক্ষ্মীপুরে বিদেশি রিভলবারসহ ২ যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুরে নির্বাচন অফিসে দুর্বৃত্তের আগুন

অবৈধ ইটভাটার বিরুদ্ধে সোচ্চার আশরাফুল আলম হান্নানকে প্রাণনাশের হুমকি; থানায় জিডি

রামগঞ্জে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার

চাঁদাবাজির অভিযোগে লক্ষ্মীপুরে ছাত্রদল নেতা আটক

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com